আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
83 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
১. গার্লস হোস্টেলের রিপ্রেজন্টেটিভ হওয়া । যার কাজ হলো হোস্টেলের মিল ম্যানেজমেন্ট করা, হোস্টেলের কোনো প্রবলেম হলে ম্যামদেরকে জানানো ইত্যাদি মেয়েদের মধ্যকার কাজ।  কখনো বা দ্বীন নিয়ে সবার সামনে কথা বলার সুযোগ হতে পারে আবার নাও পারে।  মানে এমন অবস্থা যেখানে ্ডিরেক্ট নাজায়েজ বা ডিরেক্ট সওয়াব পাওয়া যাবে এমন কাজ না।  কিন্তু একটা দায়িত্ব, সবার প্রবলেম শোনা, সলভ করা, হোস্টেলকে রান করা, সবকিছুতে নিজের অনেকটা সময়, মেধা খরচ করা, ধৈর্যের সাথে কাজ করা  ইত্যাদি ভলেন্টারি টাইপ  কাজ। এমন কাজে যুক্ত হলে সেবা  করার বা অন্য কোনো ভাবে আল্লাহর পক্ষ থেকে প্রতিদানের আশা করতে পারি? যদি কোনোও সওয়াব না হয়, আল্লাহর পক্ষ থেকে প্রতিদানের আশা ব্যতীত কাজ করতে হয়  তবে এসব কাজে যুক্ত না হওয়ার ডিসিশন নিব।
২. হোস্টেলে ফ্রিজ, রান্নার জিনিস ব্যবহার করা নিষেধ। কিন্তু প্রায় প্রতি রুমে এগুলো আছে।  হোস্টেল কর্তৃপক্ষও সেটা খুব ভালো ভাবে জানে।  অনেকটা ওপেন সিক্রেট। তারা কখনো চেকও করতে আসে না, কিন্তু নিয়ম বানিয়ে রেখেছে। যুগ যুগ ধরে এভাবে চলে আসছে। এসব ব্যবহার করা ছাত্রীদের জন্য নাজায়েজ হবে?
৩. আমরা জানি, ফরজ সলাতের পর নামাজের স্থানে বসে কিছু আমলের বিশেষ ফজিলত আছে। যেমন : ফরজ সলাতের পর আয়াতুল কুরসী পড়লে জান্নাত, তিন তাসবীহ এর আমল, ফরজ সলাতের পর দুআ কবুল হওয়া, আরো কিছু বিশেষ দুআ পড়া। যেসব ফরজ নামাজের পর সুন্নাহ নামাজ আছে ( যেমন মাগরিব)  সেগুলোতে সুন্নত পড়ে ফরজের পরের আমলগুলো করলে  সমান  ফজিলত পাওয়া যাবে?

1 Answer

0 votes
by (814,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
عَنْ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ عَلَى الْمِنْبَرِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ ".
আলক্বামাহ ইবনু ওয়াক্কাস আল-লায়সী (রহ.) হতে বর্ণিত। আমি ’উমার ইবনুল খাত্তাব (রাঃ)-কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ কাজ (এর প্রাপ্য হবে) নিয়্যাত অনুযায়ী। আর মানুষ তার নিয়্যাত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশে- তবে তার হিজরত সে উদ্দেশেই হবে, যে জন্যে, সে হিজরত করেছে।]- (সহীহ বোখারী-১)

উসূলে ফিকহের মূলনীতি হলো,
الأمور بمقاصدها-(شرح المجلة لسليم رستم باز)
প্রত্যেক কাজ তার উদ্দেশ্যর উপর নির্ভরশীল।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার যদি উদ্দেশ্য থাকে, কখনো দ্বীন প্রচারের সুযোগ হলে করবো, এছাড়াও বর্তমানে কথাবার্তা ও চালচলনে যদি দ্বীন ইসলামের নীতিনৈতিকতাকে ফলো করা হয়, তাহলে আশা করা যায় 'গার্লস হোস্টেলের রিপ্রেজন্টেটিভ চাকুরীতেও সওয়াব পাওয়া যাবে।

(২) হোস্টেল কর্তৃপক্ষের সম্মতি ব্যতিত হোস্টেলে ফ্রিজ, রান্নার জিনিস ব্যবহার করা জায়েয হবে না। 

(৩) যেই সব নামাযে সুন্নত রয়েছে,  সেগুলোতে সুন্নত পড়েই আমল করা সুন্নত। এতেকরে ফজিলত পাওয়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...