আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
85 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (78 points)
১।যদি কোনো যায়গায় জীনের ঘটনা শুনার সময় সয়তান পুজারি কালো যাদু করা জিনের ঘটনা শুনি। তারা বিতাড়িত সয়তানের জন্য বিভিন্ন জিনিস কে বলি দিয়ে কালো যাদু করে।তারা জিন  দের প্রভু বলে। আবার জিনদের ক্ষমতা অসিম বলে। অনেক জিন বলে তাদের বিনাশ নেই। জিনরা জিনদের মালিক বলে মানুষ ও বলে। জিনকে বিভিন্ন জিনিস ভোগ দেয় মানুষ, গরু ছাগল এবং বিভিন্ন প্রানি। তান্ত্রিকরা মন্ত্র পরে এতটুকুই বলে কি মন্ত্র পরে বলেনা। জিনরা মানুষ কে রাকিকে তান্ত্রিক কে  হত্যা করে।   এরপর রাকি এবং মুসলিম জিনের মাধ্যমে তাদের বন্দী করা হয় হত্যা করা হয় বা অনেকে পারেনা এধরণের ঘটনা  শুনলে কি ইমানে সমস্যা হবে?

আমার আকিদা হলো আল্লাহ পাক এর হুকুম ছাড়া কোনো কিছু হয়না  জিনের এবং কারও  কোনো ক্ষমতা নাই। এ ধরনের জিনের ঘটনা  সত্যি নাকি মিথ্যা ঘটনা বলছে আল্লাহ পাক ই ভালো জানেন।এ  আকিদা সঠিক কিনা এরকম আকিদা রেখে শুনলে কি ইমানে সমস্যা হবে?
২।মোবাইলে বা যেকোনো যায়গায় ইসলামিক কিছু হয় যদি না দেখি না শুনে জায়েজ কিছু করি গোনাহ বা কোন ধরনের সমস্যা হবে কি?
৩।মোবাইলে বা যেকোনো যায়গায় ইসলামিক কিছু হয় যদি না দেখি না শুনে গোনাহ বা মাকরুহ  কিছু করি ইমান চলে যাবে কি?


৪।বিভিন্ন যায়গায় দাওয়াত খেতে গেলে বা কোনো অনুষ্ঠানে খাবার দেওয়ার আগে প্রচলিত মিলাদ কিয়াম করে। আমি যদিও তাদের সাথে দাড়াই এ কারনে যে ফিতনা না হয় কিন্তু কিছুই পড়িনা এমনিতে দুরুদ পড়ি নবীজী সাঃ উনার নাম শোনার কারনে । আমার মূল উদ্দেশ্য খাবার  এখন কি আমার বিদআতের গোনাহ হবে আর এসব খাবার খাওয়া যাবে কি?

1 Answer

0 votes
by (805,980 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) আল্লাহ তা'আলা বলেন,
وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّىٰ يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ ۚ وَإِمَّا يُنسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَىٰ مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ
যখন আপনি তাদেরকে দেখেন, যারা আমার আয়াত সমূহে ছিদ্রান্বেষণ করে, তখন তাদের কাছ থেকে সরে যান যে পর্যন্ত তারা অন্য কথায় প্রবৃত্ত না হয়, যদি শয়তান আপনাকে ভূলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর জালেমদের সাথে উপবেশন করবেন না। (সূরা আল-আনআম-৬৮)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নে উল্লেখিত বিষয়াবলী শিরকি ও কুফরি। সুতরাং এজাতীয় কথাবার্তা ও কল্পকাহিনি শ্রবণ করা যাবে না। হ্যা এটা অবশ্য ঠিক যে, জ্বীনের অস্তিত্ব রযেছে এবং তাদের অস্বাভাবিক ক্ষমতাও রয়েছে।

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/121159

(২) মোবাইলে বা যেকোনো যায়গায় ইসলামিক কিছু হলে,  যদি সেটাকে দেখি না হয় এবং শুনা না হয়, তাহলে বরং জায়েয অন্য কিছু তখন করা হয়, তাহলে গোনাহ বা কোনো ধরনের সমস্যা হবে না।

(৩) মোবাইলে বা যেকোনো জায়গায় ইসলামিক কিছু হলে, যদি দেখা না হয় বা শুনা না হয়, বরং গোনাহ বা মাকরুহ জাতীয় কোনো কাজ করা হয়, তাহলে ঈমানে কোনো সমস্যা হবে না। 

(৪) খাবার খাওয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃত কোথাও শরীক হওয়া যাবে না। জায়েয হবে না। এক্ষেত্রে অবশ্যই কু প্রবৃত্তির অনুসরণ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...