আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
177 views
in সালাত(Prayer) by (7 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উস্তায।
আমার বাবা ডিসেম্বরের ১ তারিখ আল্লাহর মেহমান হয়ে গেছেন।আল্লাহ তার সমস্ত ভুলত্রুটি মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করুন,আমীন।
আমরা শহরে থাকি।আব্বু মারা যাওয়ায় বাড়িতে নিয়ে গেছেন। বাড়িতে নর্মালি আমাদের কেউ থাকেন না।তাই ৩/৪ দিন পর শহরেই আবার মুভ করতে হবে।
এমতাবস্থায় আমার আম্মুর ইদ্দত পালনের বিধান কি?আমার আম্মু কি আমার নানাবাড়িতে ইদ্দত পালন করতে পারবেন?অর্ধেক নানাবাড়ি আর অর্ধেক শহরে যেখানে আমরা থাকি,তিনি কি এভাবে ইদ্দত পালনে সক্ষম হবেন?কারণ শহরে শুধু আমি আর আম্মুই থাকবো।আর আমি একজন মেয়ে।আবার নানাবাড়িতেও ইদ্দতের পুরোটা সময় থাকা পসিবল না।
আর যদি সক্ষম না হোন তাহলে কিভাবে ইদ্দত পালন করবেন?
আমার বাবার ২০২৩ সাল থেকে ভুলে যাওয়ার(মেমোরি লস) সমস্যা শুরু হয়।২০২৪ সালে তিনি মোটামুটি সব রোজাই রেখেছেন। কিন্তু তখন তিনি বেশিই ভুলে যাওয়ার সমস্যায় ভুগায় প্রপারলি কতোটুকু রোজা রেখেছিলেন তা জানা নেই।
২০২৫ সালে বাবার পুরোপুরিই মেমোরি লস হয়ে যায়।তাই ২০২৫ সালে তিনি কোনো রোজা রাখতে পারেন নি।
আমার প্রশ্ন,এখন এটার কাফফারা কিভাবে আদায় করবো?
আর কাকে দিবো এমন কোনো বাধ্যবাধকতা আছে?নাকি কোনো মসজিদ বা মাদ্রাসায় দিলে হয়ে যাবে?
বাবা নামাজ পড়তেন কিন্তু রেগুলার ছিলেন না।(আল্লাহুম্মাগফিরলাহু).. এটার কি কোনো কাফফারা আছে?আর সন্তান হিসেবে তার জন্যে ইসালে সওয়াব হিসেবে আমি কি কি করতে পারি?
প্রশ্নগুলোর উত্তর দ্রুত দিলে মুনাসিব হয় ইন শা আল্লাহ।
জাযাকুমুল্লাহু খইরন।

1 Answer

0 votes
by (805,920 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ইদ্দত পালনকারিণীর অবস্থানঃ
عَلَى الْمُعْتَدَّةِ أَنْ تَعْتَدَّ فِي الْمَنْزِلِ الَّذِي يُضَافُ إلَيْهَا بِالسُّكْنَى حَالَ وُقُوعِ الْفُرْقَةِ وَالْمَوْتِ كَذَا فِي الْكَافِي.
ইদ্দত পালনকারীণী ঐ ঘরে ইদ্দত পালন করবে যেখানে সে বিবাহ বিচ্ছেদের সময়ে বা স্বামীর মৃত্যুকালীন সময়ে অবস্থান করে আসছিলো।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৫৩৫)

الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا تَخْرُجُ نَهَارًا وَبَعْضَ اللَّيْلِ وَلَا تَبِيتُ فِي غَيْرِ مَنْزِلِهَا كَذَا فِي الْهِدَايَةِ.
স্বামী মৃত্যুর ইদ্দত হলে স্ত্রী স্বামীর বাড়ীতেই অবস্থান করবে।বিশেষ প্রয়োজন হলে দিনে ও রাত্রের পাথমিক অংশে বাহিরে যেতে পারবে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া;১/৫৩৪)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/104

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বাবা মা ইতিপূর্বে যেই ঘরে অবস্থান করে আসছিলেন, সেই ঘরেই আপনার মা এখন ইদ্দত পালন করবেন। গ্রামের বাড়ী যেখানে আপনার বাবাকে কবর দেয়া হয়েছে, সেখানে আপনার মাকে ইদ্দত পারন করতে হবে না। বরং আপনার বাবার মৃত্যুর সময় আপনার মা যেই ঘরে অবস্থান করছিলেন, সেই ঘরেই আপনার মা ইদ্দত পালন করবেন।

(২) বেহুশ অবস্থায় বা অবচেতন অবস্থায় যতগুলো নামায রোযা গত হয়েছে, সেগুলোর কাযা কাফফারা লাগবে না। হ্যা, সচেতন অবস্থায় সামর্থ্য থাকাবস্থায় যতগুলো নামায রোযা কাযা হয়েছে, সবগুলো নামায রোযার জন্য কাফফারা দিতে হবে। নামায রোযার জন্য পৃথক পৃথক কাফফারা দিতে হবে। একটি কাফফারা একটি  ফিতরা সমপরিমাণ টাকা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (7 points)
উত্তরটা আমার কাছে ক্লিয়ার না উস্তায।

নামাজের জন্যে কি আলাদা ফিতরা দিবো?নাকি নামাজ এবং রোজার টা একসাথে একটা করে ফিতরা দিতে হবে বুঝাইছেন,এই বিষয়টা ক্লিয়ার না।

.

আমার আম্মু তো এখনও বাড়িতে।আব্বু মারা গেছেন ১ তারিখ।বাসায় যেতে যেতে ১১ তারিখ হবে।এখন জানিতে চাচ্ছি,উনার ইদ্দত কি আব্বু মারা যাওয়ার পরের দিন থেকেই শুরু হইছে নাকি বাসায় গিয়ে আবার নতুন করে শুরু হবে?
.
আম্মুর মেন্টাল কন্ডিশিন এখন ভালো না।এজন্যে জানতে চাচ্ছিলাম,আম্মু কি কিছুদিন নানাবাড়ি থেকে ইদ্দত পালন করতে পারবেন আর পরে বাকিটুকু বাসায়। 
নাকি পুরোটাই বাসায় করতে হবে।
by (805,920 points)
(১) অবচেতন অবস্থায় যত নামায রোযা কাযা হয়েছে, সেগুলোর কাজ লাগবে না। আর সচেতন অবস্থায় যত নামায রোযা কাযা হয়েছে, সেগুলোর পৃথক পৃথক তথা প্রতি রোযার জন্য একটি ফিতরা সমপরিমাণ টাকা এবং প্রতি নামাযের জন্য একটি ফিতরা সমপরিমাণ টাকা কাফফারা দিতে হবে।
by (805,920 points)
১ তারিখ থেকে ইদ্দত শুরু। আপনার মা বাসায় গিয়েই ইদ্দত শুরু করবেন। এখন অন্য কোথাও যাবেন না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...