আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
100 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি আই ও এম মাদ্রাসার আলিম কোর্সের একজন ছাত্রী। আমার বয়স ২৫। ছোটকাল থেকে আমি ঢাকাই মানুষ হয়েছি এবং আমি একটি শহরের মেয়ে। আমার পরিবার সবাই আলহামদুলিল্লাহ দীনদার ও দীন পরিচর্যা করেন।  এবং দীনি কাজ ও সংগঠনের সাথে জড়িত আমার পরিবার। আমিও ও নামায পড়ি, রুজা রাখি, কুরআন পড়ি, তাহাজ্জত নামাজ পড়ি প্রতি রাত্রে, পর্দা করি, গাইরোত মেনে চলি, দীন পরিচর্যা করি এবং আমার ও ইচ্ছা আমার হবু সামী জিনি হবেন তিনিও যেন ইসলামের আদোর্শ ও দীন পরিচর্যা করবেন। নবীজির সুন্নত অনুযায়ী দাড়ি রাখবেন। এবং শহরে চাকরি করবে।
কিন্তু, কিছুদিন আগে আমার বিয়ের জন্য একটা ছেলের পরিবারের সাথে কথা হচ্ছে। ছেলেরা গ্রামের মানুষ এবং বিয়ে করে ছেলে নড়াইল গ্রামের পরিবেশের মধ্যে রাখবে তার স্ত্রীকে। ছেলে ঠিক মতোন নামায কালাম পরেনা, দীন পরিচর্যা করে না, ছেলের পরিবারও দীনি কাজ বা সংগঠনের সাথে জড়িত না। ছেলে দাড়ি রাখে না। ছেলের পরিবার আগে আওয়ামিলীগ করতো।  ছেলে AB নড়াইল ব্যাংকে চাকরি করে।

আমার মা আর তার পরিবারের মানুষ এই ছেলের জন্য রাজি কিন্তু আমি ছেলের জন্য রাজি না। আমি রাজি না হলে আমার বয়স নিয়ে আমার পরিবার আমাকে অনেক কথা সুনাবে আর আমাকে এই ছেলের সাথে বিয়ে করতে force করবে। আমার কি এখন এমন ছেলের সাথে বিয়ে করা উচিৎ?  আর যদি উচিত না হয় তাহলে আমি আমার পরিবারকে কি করে বুঝিয়ে এই বিয়েটা থামাতে পারবো?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

বিবাহের ক্ষেত্রে রাসুল সাঃ কুফু মিলাইতে বলেছেন।
হাদীস শরীফে এসেছেঃ  
 
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ : لِمَالِهَا وَلِحَسَبِهَا وَلِجَمَالِهَا وَلِدِينِهَا فَاظْفَرْ بِذَاتِ الدَّيْنِ تَرِبَتْ يَدَاكَ»

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (মূলত) চারটি গুণের কারণে নারীকে বিবাহ করা হয়- নারীর ধন-সম্পদ, অথবা বংশ-মর্যাদা, অথবা রূপ-সৌন্দর্য, অথবা তার ধর্মভীরুর কারণে। (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন) সুতরাং ধর্মভীরুকে প্রাধান্য দিয়ে বিবাহ করে সফল হও। আর যদি এরূপ না কর তাহলে তোমার দু’ হাত ধূলায় ধূসরিত হোক (ধর্মভীরু মহিলাকে প্রাধান্য না দিলে ধ্বংস অবধারিত)!
(সহীহ বুখারী ৫০৯০, মুসলিম ১৪৬৬, নাসায়ী ৩২৩০, আবূ দাঊদ ২০৪৭, ইবনু মাজাহ ১৮৫৮, আহমাদ ৯৫২১, ইরওয়া ১৭৮৩, সহীহ আল জামি‘ ৩০০৩।)

কুফু সম্পর্কে বিস্তারিত জানুনঃ  https://www.ifatwa.info/4541/

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, 
রাসুলুল্লাহ সাঃ উক্ত হাদীসে বলেছেনঃ
তোমরা ধর্মভীরুকে প্রাধান্য দিয়ে বিবাহ করে সফল হও। আর যদি এরূপ না কর তাহলে তোমার দু’ হাত ধূলায় ধূসরিত হোক (ধর্মভীরু মহিলাকে প্রাধান্য না দিলে ধ্বংস অবধারিত)।
,
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে এই বিয়েতে রাজী না হওয়াই কল্যাণকর বলে মনে হচ্ছে।

তদুপরি যদি পারিবারিকভাবে উক্ত বিবাহে রাজি হতে আপনাকে বাধ্য করা হয়, সেক্ষেত্রে আপনি পাত্রকে শর্ত দিবেন যে তার পরিবারে গিয়ে আপনার জন্য যেন তিনি পূর্ণ পর্দার পরিবেশ কর দেন, পূর্ণভাবে দ্বীন মেনে চলার সুযোগ করে দেন।

উক্ত শর্ত শতভাগ মানতে রাজী হলে সেক্ষেত্রে সামনে আগাতে পারেন।

পরবর্তীতে বিবাহের পর তাকে তাবলীগে পাঠিয়ে বা হক্কানী কোন পীর মাশায়েখের দরবারে পাঠিয়ে তাকে হেদায়েতের পথে আনার চেষ্টা করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...