আসসালামু আলাইকুম,
অধিকাংশ মা খালা ও শ্বাশুড়িরা হাত খোলা রেখে নামাজ পড়েন। কনুই থেকে হাত খোলা আর ওরনা পড়ে। ওরনায় চুল সব বেড়িয়ে যায়। বা সামনের অংশ খোলা থাকে।
আর পা টাকনুর উপরে উঠে যায় সেলোয়ার বা স্কার্ট।
এতে কি উনাদের নামাজ আদায় হয়?
বুঝাতে গেলে আদবের সাথে তাও অনেকে রেগে যায়। অনেকে বলে বিসমিল্লাহ বলে সিজদাহ দিলেও আদায় হয়!
অনেকে সারাজীবন এভাবেই নামাজ পড়ে। তাদের কিভাবে বুঝাবো? আর যদি বুঝানোর পরও না শুনে কি করব? তাদের আখিরাত নিয়ে দুশ্চিন্তা হয়। অনেকে অনেক নামাজী। নামাজ কাজা করেনা। কিন্তু এভাবে নামাজ পড়েন।
২/ অনেকে কুরআন অনেক খতম দেয়। তবে অশুদ্ধ তিলাওয়াত। তাদের কি গুনাহ হয়? বয়স ৫০+ যাদের তাদের কি করা উচিৎ এক্ষেত্রে। জাজাকাল্লাহ খাইরান