আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
56 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
আমাকে একটু সহজ ভাষায় বলবেন দয়া করে, আমি যদি কিছু স্বর্ণের পাশাপাশি হবু স্বামীকেও মোহর হিসেবে চাই, এটি কি শরীয়ত সম্মত হবে? এরকম কি চাওয়া যাবে?

2.  পাত্রের  ইনকাম বাংলাদেশের ৪০০০০ টাকা, ওনি ছাত্র। তাহলে আমি যদি কিছু স্বর্ণ মোহর হিসেবে চাই,তাহলে কত ভরি স্বর্ণ ধার্য করলে ওনার সামর্থ্য অনুযায়ী হবে?

1 Answer

0 votes
by (763,590 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ- 
আবূ সালামা হতে বর্ণিত।

"حدثنا إسحاق بن إبراهيم، أخبرنا عبد العزيز بن محمد، حدثني يزيد بن عبد الله بن أسامة بن الهاد، ح وحدثني محمد بن أبي عمر المكي، واللفظ له، حدثنا عبد العزيز، عن يزيد، عن محمد بن إبراهيم، عن أبي سلمة بن عبد الرحمن، أنه قال: سألت عائشة زوج النبي صلى الله عليه وسلم: كم كان صداق رسول الله صلى الله عليه وسلم؟ قالت: «كان صداقه لأزواجه ثنتي عشرة أوقية ونشاً»، قالت: «أتدري ما النش؟» قال: قلت: لا، قالت: «نصف أوقية، فتلك خمسمائة درهم، فهذا صداق رسول الله صلى الله عليه وسلم لأزواجه"
(صحیح مسلم، کتاب النکاح، باب الصداق، ج:4 ،ص:144، رقم الحدیث:1426، ط:دار الطباعة العامرة)
তিনি বলেন, আমি আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহুকেজিজ্ঞাসা করলাম যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদেরমোহরানা কেমন ছিলো? তিনি বলেন, তাঁর স্ত্রীদেরমোহরানার পরিমাণ ছিল বারো উকিয়াএবং এক’নাশ’। আবারতিনিজিজ্ঞাসাকরেন, ’নাশ’কী তা তুমি জানো? তিনি বলেন,আমি বললাম, না। তখন তিনি বললেন, তাহলঅর্ধ –উকিয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদেরজন্য এ মোহরানাই ধার্য্য করেছিলেন।
(মুসলিম শরীফ)

https://ifatwa.info/220/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
মহর সর্বমোট চার পদ্ধতিতে হতে পারে যথা,
(১) সর্বনিম্ন মহর (২) মহরে মিছিল (৩) মহরে মুসাম্মা (৪) মহরে ফাতেমি 

(২) সর্বনিম্ন মহর যা শরীয়তের হক( এর চেয়ে কম মহর নির্ধারণ করা যাবে না)
শরীয়ত কর্তৃক মহরের সর্বনিম্ন পরিমাণ দশ দিরহাম নির্ধারিত। ২ তুলা সাড়ে সাত রতি যা ইংরেজী ওজন হিসেবে ৩০ গ্রাম ৬১৮ মিলি গ্রাম হয়ে থাকে। এর চেয়ে কম মহর নির্ধারণ করা বৈধ হবে না। তবে মহরের সর্বোচ্চ কোনো পরিমাণ শরীয়তে নির্ধারিত নেই। বর ও কনের সম্মতিতে যে কোনো পরিমাণ পরিমাণ নির্ধারণ করা যাবে।

বিবাহের সর্বনিম্ন মহর দশ দিরহাম।

হাদীস শরীফে এসেছেঃ- 

وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ: زَوَّجَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - رَجُلًا امْرَأَةً بِخَاتَمٍ مِنْ حَدِيدٍ.
وَعَنْ عَلَيٍّ - رضي الله عنه - قَالَ: «لَا يَكُونُ الْمَهْرُ أَقَلَّ مِنْ عَشَرَةِ دَرَاهِمَ». أَخْرَجَهُ الدَّارَقُطْنِيُّ

সাহল বিন সা’দ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোহার আংটির বিনিময়ে একজন লোকের সাথে এক মহিলার বিবাহ দিয়েছিলেন। 

‘আলী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, মোহর (সাধারণত) দশ দিরহামের কমে হয় না।
(দারাকুতনী ৩য় খণ্ড ২০০ পৃষ্ঠা, হাদীস নং ৩৪৯ ও ৩য় খণ্ড ২৪৫ পৃষ্ঠা হাদীস নং ১৩.বুলুগুল মারাম ১০৩৪।)

০১ দিরহাম=৩.০৬১৮ গ্রাম।
১০*৩.০৬১৮= ৩০.৬১৮ গ্রাম রূপা।অর্থাৎ দুই তোলা সাড়ে সাত মাশা। 

(২) মহরে মিছিল
কনের বাবার পরিবারের কনের সমসাময়িক ঐ সমস্ত নারী যারা সম্পদ,সৌন্দর্য, দ্বীনদারিতা,বয়স,বুদ্ধি, শহর,বিবাহিত ও অবিবাহিত হওয়ার ব্যাপারে কনের সমকক্ষ। সুতরাং ওদের যেই পরিমাণ মহর নির্ধারিত হয়েছিলো, এই পরিমাণ মহর উক্ত কনের জন্যও নির্ধারিত হবে। মহরে মিছিল অনেক কারণে ওয়াজিব হয়ে থাকে। 

(৩) মহরে মুসাম্মা 
বর ও কনে পক্ষের পরস্পর সম্মতিতে যেই মহর নির্ধারিত হয়ে থাকে, (চায় মহরে মিছিল থেকে কম হোক বা বেশী) তবে শর্ত হল, দশ দিরহাম থেকে কম না হওয়া। এটাকেই মহরে মিছিল হিসেবে সাব্যস্ত করা হয়ে থাকে। বিয়ের সময় বর ও কনে পক্ষের পরস্পর সম্মতিতে যেই মহর নির্ধারিত হয়ে থাকে, এটা আদায় করা স্বামীর উপর ওয়াজিব।

(৪) মহরে ফাতেমি
ঐ পরিমাণ মহর যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা হযরত ফাতেমা রাযি ও অন্যান্য কন্যাদের জন্য এবং অধিকাংশ বিবিদের জন্য নির্ধারণ করেছিলেন। মহরে ফাতেমির পরিমাণ পাঁচশত দিরহাম। যা ইংরেজী হিসেব মতে ১৩১ ভড়ি রূপা বা ১.৫৩০৯ কিলোগ্রাম রূপা হয়ে থাকে।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
প্রশ্নোক্ত ক্ষেত্রে শুধুমাত্র ওই স্বর্ণটি মোহর হিসেবে সাব্যস্ত হবে। আপনার হবু স্বামী মোহর হিসেবে সাব্যস্ত হবে না।

(০২)
কতটুকু স্বর্ণ তার দেয়ার সামর্থ্য আছে! এটি তিনিই ভাল বলতে পারবেন।

এজন্য পাত্রের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে উভয় পক্ষ মিলে একটি সিদ্ধান্তে পৌঁছবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...