মসজিদকে সম্মান করা এবং সকল প্রকার অহেতুক ও অপ্রয়োজনীয় কাজ নোংরা বিষয় এবং খেলাধুলা থেকে মসজিদকে মুক্ত রাখা জরুরী। এসব করা মসজিদকে অসম্মান করা।
মসজিদের সম্মান রক্ষায় কেবল তাতে আল্লাহর ইবাদত করা যাবে মর্মে আল্লাহ তাআলা ইরশাদ করেন:
فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَن تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ [٢٤:٣٦]
আল্লাহ যেসব গৃহকে মর্যাদায় উন্নীত করার এবং সেগুলোতে তাঁর নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন, সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে; [সূরা নূর-৩৬]
হযরত আনাস রা.থেকে বর্ণিত এক হাদীসে রাসূল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন-
إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لَا تَصْلُحُ لِشَيْءٍ مِنْ هَذَا الْبَوْلِ، وَلَا الْقَذَرِ إِنَّمَا هِيَ لِذِكْرِ اللهِ عَزَّ وَجَلَّ، وَالصَّلَاةِ وَقِرَاءَةِ الْقُرْآنِ
অর্থাৎ মসজিদ প্রসাব,নাপাকী ও আবর্জনার উপযুক্ত নয়। বরং মসজিদ হল আল্লাহ তাআলার যিকির ও কুরআন তেলাওয়াতের জন্য। {মুসলিম শরীফ হাদীস নং-২৮৫}
সুতরাং বুঝা গেল যে, মসজিদে খেলাধুলা করা জায়েজ নেই। এর দ্বারা মসজিদকে অসম্মান করা হয়। যে কারণে মসজিদ নির্মাণ করা হয়েছে, সেই ইবাদত ব্যতীত অন্য কাজে তা ব্যবহার করা গর্হিত অন্যায় ও মারাত্মক গোনাহের কাজও বটে।
তাই যারা এহেন কাজ করেছে, তাদের অচিরেই আল্লাহর ঘরকে অসম্মান করায় তওবা করা উচিত।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
পূর্বের প্রশ্নের জবাবে বলা হয়েছিলো যে,
এক্ষেত্রে যদি সেটি খেলার মত মাঠ হয় এবং সেখানে খেলার দরুন মসজিদের কারো ইবাদতে বিঘ্নতা সৃষ্টি না হয়, মসজিদের সম্মান পুরোপুরি রক্ষা করা সম্ভব হয়, কোনক্রমেই যদি মসজিদের অসম্মানী না হয় এবং উক্ত বিষয়ে মসজিদের কমিটিদের মধ্যে থেকে দায়িত্বশীল ব্যক্তিদের থেকে যদি অনুমতি থাকে, তাহলে সেখানে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে প্রশ্নে উল্লেখিত খেলাধুলা করা যাবে।
তবে উক্ত খেলায় যেনো জুয়া না থাকে,এবং সতর যেনো পূর্ণ ঢাকা থাকে।
প্রশ্নের বিবরণ মতে এক্ষেত্রে মসজিদ কে অসম্মান করা হবেনা। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেখানে খেললে গুনাহ হবেনা।
এক্ষেত্রে বিষয়টি কমিটির কাছে বলে মাফ চাইতে হবে এবং ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা মসজিদের ফান্ডে জমা করে দিতে হবে।