আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
67 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (13 points)
আসসালামু আলাইকুম। আমার ছেলের বয়স ২০২৬ সালে ফেব্রুয়ারিতে ১৪ পূর্ন হবে ইনশাআল্লাহ। দ্বীনের বুঝ না থাকায় ছোটবেলায় ছেলেকে ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভার্সন এ পড়িয়েছি। এরপর আল্লাহ তায়ালা যখন চেয়েছেন তখন চতুর্থ শ্রেণীতে উঠার সময় এক ক্লাস ড্রপ দিয়ে তৃতীয় শ্রেণীতে জেনারেল ও হিফজ বিভাগে আমাদের নিকটস্থ তানযিমুল উম্মাহ মাদ্রাসার একটি শাখায় ভর্তি করি। তখন তারা বলেছিলেন শাখাটি অষ্টম শ্রেণী পর্যন্ত। বর্তমানে আমার ছেলে ২০২৬ সালে সপ্তম শ্রেণীতে উঠবে। তার হিফজ আলহামদুলিল্লাহ ২৩ পারা থেকে ৩০ পারা হয়েছে। এখন মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে এই প্রতিষ্ঠানে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়তে পারবে। আর যদি পড়াই তাহলে তাদের অন্য শাখায় আলেম কোর্সে ভর্তি করাতে হবে। আমরা মিরপুর ১ রুপনগর আবাসিক এলাকায় থাকি। আমার আত্মীয় স্বজনদের দ্বীনের বুঝ অনেক কম। তারা আমার ছেলেকে উল্টাপাল্টা বুঝায়। আমি আমার ছেলেকে ওদের সাথে বেশি মিশতে দিতে চাইনা কিন্তু তাকে আটকাতেও পারছি না। এমনকি আমার মাও আমার ছেলের সাথে মোবাইলে কথা বলতে দিলে মাদ্রাসা ছাড়ার কথা বলতো, তিনি আমাদের বাসায় এসে একবার বলেছেন আমি যেন আমার ছেলেকে মাদরাসায় না পড়াই। তিনি বলেন মানুষ স্কুলে পড়েও দরবেশ হয়। আল্লাহর রহমতে তাদের সাথে স্ট্রাগল করে আল্লাহ তায়ালা আমার ছেলেকে এতদুর এনেছেন। এখন সমস্যা হচ্ছে তার কুরআন হিফজ যতটুকু বাকি আছে সেটা কোথায় করালে ভালো হবে? আমি এখন ওকে কোথায় ভর্তি করাবো, কিসে পড়াবো? কোনটা করলে তার জন্য ভালো হবে আমি বুঝতে পারছি না। ছেলেটা বাসায় যতক্ষণ থাকে মোবাইলে সময় ব্যয় করতে চায়। অন্যান্যদের কথার প্রভাব ওর ভিতর পরে। আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি কি করলে ভালো হয় এবং কিছু প্রতিষ্ঠান এর রেফারেন্সও চাচ্ছি।

1 Answer

0 votes
by (807,660 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হারূন আল-আবদী (রহঃ) থেকে বর্ণিত।
عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ، قَالَ كُنَّا إِذَا أَتَيْنَا أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ قَالَ مَرْحَبًا بِوَصِيَّةِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ . إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لَنَا " إِنَّ النَّاسَ لَكُمْ تَبَعٌ وَإِنَّهُمْ سَيَأْتُونَكُمْ مِنْ أَقْطَارِ الأَرْضِ يَتَفَقَّهُونَ فِي الدِّينِ فَإِذَا جَاءُوكُمْ فَاسْتَوْصُوا بِهِمْ خَيْرًا "
তিনি বলেন, আমরা আবূ সাঈদ আল খুদরী (রাঃ) -এর কাছে এলেই তিনি বলতেনঃ তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিয়ত অনুযায়ী স্বাগতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলতেনঃ লোকেরা অবশ্যই তোমাদের অনুগামী। অচিরেই পৃথিবীর দিকদিগন্ত থেকে লোকেরা তোমাদের নিকট দ্বীনি ইলম অর্জনের জন্য আসবে। তারা যখন তোমাদের নিকট আসবে,তখন তোমরা তাদেরকে ভালো ও উত্তম উপদেশ দিবে।(সুনানু তিরমিযি-২৪৯,তিরমিযী ২৬৫০-৫১, মুওয়াত্ত্বা মালিক ২৪৭।)



সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার ছেলেকে মাদরাসায় ই পড়াবেন। কোথায় ভালো মাদরাসা আছে সেখানে ভর্তি করে দিবেন। এ ব্যাপারে আমাদের হটলাইনের যোগাযোগ করবেন। অথবা পাশের মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে ভালো মাদরাসা সম্পর্কে জেনে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...