আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
99 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (27 points)
আসসালামু আলাইকুম।আপনাদের IOM থেকে একটি ফতোয়া দেয়া হয় যে একজন ওয়াসওয়াসার রুগি যদি সেচ্ছায় তালাক দেয় সেই তালাক হবে না।আমি এমন মাসালা জিবনে শুনি নাই কারন পাগল ব্যতিত সবার তালাক কবুল হয়।তাই আমার সন্দেহ হওয়াতে আমি ঢাকার মুহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়ার নায়েবে মুফতি তাওহিদুল ইসলামকে এই ফতোয়াটা দেখাই।তিনি বলে এই ফতোয়া মান যাবে না।আমি জিগাস করি তাহলে তাদের কি ফতোয়া নেওয়া যাবে? উনি বলছে আপ আপ্নাদের থেকে কুন ফতোয়া নেওয়া যাবে না।আমি আরও অনেক মুফতিদের এই ফতোয়াটা জিগাস করেছি প্রত্যকে বলেছে এইটা ভুল ফতোয়া একমাএ পাগল এর তালাক ছাড়া সবার তালাক হবে।ওয়াসওয়াসার রুগিত আর পাগল থাকে না সেত সবই বুজে শুধু তার ওয়াসওয়াসা থাকে।এখন আমি আপনাদেএ থেকে অতিতে শত শত প্রশ্নের উত্তর নিয়েছি।এখন উনি যে বল্ল আপনাদেএ থেকে ফতোয়া নেওয়া যাবে বা সেগুলাএ কি হবে?আর আপনারা যে ফতোয়া দিয়েছেন সেটার কি সম্পর্কে কিছু বলেন ওয়াসওয়াসা রুগির তালাক নিয়ে.শত শত মানুষ আপনাদের কাছ থেকে ফতোয়া নেয় এখন সেই ফতোয়া যদি গ্রহনই না করা যায় মানুষত বিপদগামি হবে

1 Answer

0 votes
by (764,700 points)
edited by
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

প্রকৃত অর্থে যে ব্যাক্তি ওয়াসওয়াসার রোগে রোগী,তার তালাক পতিত হয় না, যদিও সে জিহ্বা দিয়ে তালাকের শব্দ উচ্চারণ করে এবং তালাকের ইচ্ছা না করে, কারণ এই শব্দগুলি ওয়াসওয়াসা গ্রস্থ ব্যাক্তির ইচ্ছা ও নিয়ত ছাড়া উচ্চারিত হয়, বরং সংযমের অভাব এবং প্রতিরোধের শক্তির কারণে সে যা বলা বলতেছে তা সম্পর্কে দ্বিধান্বিত থাকে।

অতএব, তার তালাক পতিত হবে না যতক্ষণ না সে নিশ্চিতভাবে এবং ইতমিনান (সত্য নিয়তের) সাথে তালাক দেয়। 

রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ تَجَاوَزَ لأُمَّتِي مَا وَسْوَسَتْ بِهِ وَحَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا مَا لَمْ تَعْمَلْ أَوْ تَتَكَلَّمْ بِهِ

‘নিশ্চয় আল্লাহ্ তাআলা আমার উম্মতের ওয়াসওয়াসা, মনে মনে কথা বলা ক্ষমা করে দিয়েছেন; যতক্ষণ না সে কর্ম করে কিংবা কথা বলে।’ (সহিহ বুখারী ৬৬৬৪ সহিহ মুসলিম ১২৭)

উকবাহ ইবনু আ’মির রাযি. বলেন,

لاَ يَجُوزُ طَلاَقُ الْمُوَسْوِسِ

‘ওয়াসওয়াসা সম্পন্ন (সন্দেহের বাতিকগ্রস্ত) ব্যক্তির তালাক কার্যকর হয় না।’ (সহিহ বুখারী, অধ্যায় ৬৮)

ফাতাওয়ায়ে শামীতে আছেঃ-

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (4/ 224):

’’قال الليث: الوسوسة حديث النفس، وإنما قيل: موسوس؛ لأنه يحدث بما في ضميره. وعن الليث: لايجوز طلاق الموسوس‘‘. 

মর্মার্থঃ-
ওয়াসওয়াসা গ্রস্থ ব্যাক্তি অন্তরে যাহা আছে,তাহাই বলে। লাইসি থেকে বর্নীত,তিনি বলেন ওয়াসওয়াসা গ্রস্থ ব্যাক্তির তালাক হয়না।

وفي حاشیۃ الطحطاوي:
’’لو أجری الطلاق علی قلبہ، وحرّک لسانہ من غیر تلفظ یسمع لا یقع وإن صحح الحروف‘‘.(کتاب الصلاۃ: ١/ ٢١٩: قدیمي کتب خانہ)

মর্মার্থঃ-
কোন ব্যক্তির অন্তরে যদি তালাকের কথা জারি হয় এবং শোনা যায় এমন আওয়াজ ছাড়াই যদি তার জবান নড়ায়, এর দ্বারা তালাক পতিত হবে না যদিও হরফগুলো শুদ্ধভাবে সে উচ্চারণ করুক।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
যদি কোন ব্যক্তি ওয়াসওয়াসা গ্রস্থ হওয়ার কারণে তালাকের শব্দগুলো উচ্চারণ করে বা মনে করে, তাহলে শরীয়তের বিধান হলো তালাক কার্যকর হবে না কারণ তালাকের জন্য শব্দের উচ্চারণ বা নিয়তের দৃঢ় নিয়ত অপরিহার্য, এবং এই নিয়ত ফিসফিসানিতে দৃঢ় হয় না। এগুলো হলো অন্তরে আসা চিন্তা, এবং যদি তালাকের শব্দগুলো জিহ্বা দিয়ে উচ্চারণ না করা হয় অথবা দৃঢ় নিয়তে বলা না হয়, তাহলে তালাক কার্যকর হবে না, তাই ওয়াসওয়াসা গ্রস্থ ব্যাক্তির তালাকের বিধান হলো তা কার্যকর হবে না।

দারুল উলুম দেওবন্দ এর ফতোয়াতে আছেঃ-
آپ بہ ظاہر مُوَسْوِس معلوم ہوتے ہیں، یعنی: آپ کے ذہن میں خیالات اور وساوس کی کثرت رہتی ہے اور آپ جب اکیلے ہوتے ہیں تو ذہن میں آنے والے وساوس و خیالات آپ زبان سے بھی دہراتے ہیں اور وسوسہ کی شدت سے آپ کی عقل مغلوب ہوجاتی ہے ، پس اگر آپ کی یہی کیفیت ہے جو میں نے سمجھی اور آپ نے مختلف اوقات میں بیوی کا نام اور اس کی طرف نسبت کیے بغیر طلاق کا خیال ووسوسہ زبان سے بھی دہرایا، تو اس سے آپ کی بیوی پر کوئی طلاق واقع نہیں ہوئی اور اگر کبھی وسوسہ کی شدت کی وجہ سے بیوی کا تصور بھی ذہن میں آگیا اور عقل مغلوب ہوگئی ؛ لیکن آپ نے اسے طلاق دینے کی نیت بالکل نہیں کی تو اس صورت میں بھی آپ کی بیوی پر کوئی طلاق واقع نہیں ہوئی ۔ اسی طرح آپ نے کسی دن اپنے آپ سے بات کرتے ہوئے یہ کہا کہ اگر وسوسوں سے خلاصی کے لیے میں دوں ، اس کے بعد طلاق کا وسوسہ آیا اور لفظ طلاق زبان سے بھی نکل گیا تو یہ بھی وسوسہ کی شکل ہے، اس سے بھی آپ کی بیوی پر کوئی طلاق واقع نہیں ہوئی۔آپ وساوس کی طرف توجہ کرنا اور ان میں الجھنا بند کردیں ورنہ آپ کی زندگی اجیرن ہوجائے گی۔ اور اس کا علاج یہی ہے کہ آپ وساوس کی طرف توجہ نہ کیا کریں، اگر آپ کچھ روز اس کی مشق کریں گے تو انشاء اللہ آپ کی یہ پریشانی دور ہوجائے گی، اللہ تعالی آپ کو اس مصیبت سے نجات عطا فرمائیں۔

قولہ ”وموسوس“: بالکسر،……وقال اللیث: الوسوة حدیث النفس، وإنما قیل: موسوس؛ لأنہ یحدث بما في ضمیرہ، وعن اللیث: لا یجوز طلاق الموسوس، قال: یعنی: المغلوب في عقلہ، وعن الحاکم ھو المصاب في عقلہ إذا تکلم یتکلم بغیر نظام کذا فی المغرب (رد المحتار، کتاب الجھاد، باب المرتد، ۶:۳۵۹، ط: مکتبة زکریا دیوبند)، وقال عقبة بن عامر: لا یجوز طلاق الموسوس(الموسوعة الفقہیة،۴۳: ۱۴۸)۔

লিংকঃ-

চার মাযহাব সম্ভলিত সর্ববৃহৎ ফেকহি গ্রন্থ "আল-মাওসুআতুল ফেকহিয়্যা"গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে যে,
نَقَل ابْنُ عَابِدِينَ عَنِ اللَّيْثِ: فِي مَسْأَلَةِ طَلاَقِ الْمُوَسْوَسِ  أَنَّهُ لاَ يَجُوزُ طَلاَقُ  الْمُوَسْوَسِ  ، قَال: يَعْنِي الْمَغْلُوبَ فِي عَقْلِهِ
وَنَقَل ابْنُ الْقَيِّمِ: إِنَّ الْمُطْلِّقَ إِنْ كَانَ زَائِل الْعَقْل بِجُنُونٍ أَوْ إِغْمَاءٍ أَوْ وَسْوَسَةٍ لاَ يَقَعُ طَلاَقُهُ،  قَال: وَهَذَا الْمَخْلَصُ مُجْمَعٌ عَلَيْهِ بَيْنَ عُلَمَ ـ اءِ الأُْمَّةِ

- رِدَّةُ الْمُوَسْوَسِ: 
٢١ - إِنْ تَكَلَّمَ الْمُوَسْوَسُ  بِكَلاَمٍ يَقْتَضِي الرِّدَّةَ لَمْ يَكُنْ فِي حَقِّهِ رِدَّةٌ. صَرَّحَ بِذَلِكَ الْحَنَفِيَّةُ، يَعْنُونَ الْمَغْلُوبَ فِي عَقْلِهِ
ইবনে আবেদিন শামী রাহ বর্ণনা করেন,ওয়াসওয়াসা গ্রস্থ ব্যক্তি -যার বিবেকবুদ্ধি লোপ পেতে বসেছে-তার তালাক গ্রহণযোগ্য নয়।
ইবনুল কাইয়িম রাহ বলেন, যদি তালাক প্রদানকারী ব্যক্তি ওয়াসওয়াসা,বেহুশি বা পাগলাটের দরুণ বিবেকবুদ্ধি লোপ পেতে থাকে, তাহলে তার তালাক গ্রহণযোগ্য হবে না। এর উপর সমস্ত উলামাদের ঐক্যমত রয়েছে।
(আল-মাওসু'আতুল ফেকহিয়্যাতুল কোয়েতিয়্যাহ-৪৩/১৫৬)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/835


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (764,700 points)
edited by
https://www.banuri.edu.pk/readquestion/waswase-ki-bemari-walw-shaks-ki-talaq-ka-hukum-144110201411/14-06-2020






وفی رد المحتار: تحت (قوله وموسوس) بالكسر ولا يقال بالفتح ولكن موسوس له أو إليه أي تلقى إليه الوسوسة، وقال الليث: الوسوسة حديث النفس، وإنما قيل موسوس لأنه يحدث بما في ضميره وعن الليث لا يجوز طلاق الموسوس قال: يعني المغلوب في عقله الخ (ج4 صـ224 کتاب الجھاد باب المرتد ط: سعید)۔
وفیہ ایضاً: أن الصريح لا يحتاج إلى النية، ولكن لا بد في وقوعه قضاء وديانة من قصد إضافة لفظ الطلاق إليها عالما بمعناه ولم يصرفه إلى ما يحتمله كما أفاده في الفتح، وحققه في النهر، احترازا عما لو كرر مسائل الطلاق بحضرتها، أو كتب ناقلا من كتاب امرأتي طالق مع التلفظ الخ (ج3 صـ250 کتاب الطلاق ط: سعید)۔



আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...