আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
387 views
in সালাত(Prayer) by (54 points)
১. আমি এতোদিন জানতাম না যে বিতর নামাযে শেষ রাকাতে সূরা মিলানো লাগে,,, এখন জানতে পেরেছি। তাহলে কি আগের নামায গুলা আবার পড়তে হবে? আর সূরা ইখলাসই কি পড়তে হবে নাকি য্ব কোনো সূরা পড়া যাবে?

২. কুরআনুল কারীম পড়ার আগে কি কোন বিশেষ দু'আ আছে?

৩. আমি যদি নামাযে সুরা মিলাতে গিয়ে সুরা ১ বা ২ আয়াত পড়ে একদমই পরের আয়াতটা ভুলে যাই তাহলে কি করবো?

1 Answer

0 votes
by (814,680 points)

সমাধানঃ-
(১)
আল্লাহ তা'আলা বলেন,
فَاقْرَؤُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ
কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্যে সহজ,ততটুকু পড়ো। (সূরা-মুয্যাম্মিল-২০)

রাসূলুল্লাহ সাঃ বলেন- 
لا صَلاة لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ
যে ব্যক্তি সূরায়ে ফাতেহা পড়লনা তার নামায-ই যেন হয়নি।(সহীহ বুখারী;বাবুল আযান হাদীস নং৭১৪)

আল্লাহ তা'আলা বলেন,
وَإِذَا قُرِىءَ الْقُرْآنُ فَاسْتَمِعُواْ لَهُ وَأَنصِتُواْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

আর যখন কোরআন পাঠ করা হয়, তখন তাতে কান লাগিয়ে রাখ এবং নিশ্চুপ থাক যাতে তোমাদের উপর রহমত নাযিল হয়।
সূরা আ'রাফ;২০৪

ফাতাওয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত রয়েছে
وَتَجِبُ قِرَاءَةُ الْفَاتِحَةِ وَضَمُّ السُّورَةِ أَوْ مَا يَقُومُ مَقَامَهَا مِنْ ثَلَاثِ آيَاتٍ قِصَارٍ أَوْ آيَةٍ طَوِيلَةٍ فِي الْأُولَيَيْنِ بَعْدَ الْفَاتِحَةِ كَذَا فِي النَّهْرِ الْفَائِقِ وَفِي جَمِيعِ رَكَعَاتِ النَّفْلِ وَالْوِتْرِ. هَكَذَا فِي الْبَحْرِ الرَّائِقِ.
সূরায়ে ফাতেহা পড়া ওয়াজিব।(ফরয নামাযের) প্রথম দুই রাকা'তে সূরায়ে ফাতেহার সাথে অন্য একটি সূরা বা লাম্বা এক আয়াত অথবা ছোট্ট তিন আয়াত পরিমাণ সূরার কোনো অংশকে মিলিয়ে পড়া ওয়াজিব।নফল এবং বিতিরের সমস্ত রা'কাতে পড়া সূরায়ে ফাতেহার সাথে ভিন্ন সূরা মিলিয়ে পড়া ওয়াজিব।(ফাতাওয়ায়ে হিন্দিয়া;১/৭১)
জানুন- 6691


বিতিরের প্রত্যেক রা'কাতে সূরা মিলানো ওয়াজিব।ফিকহের কায়দা হল, যদি কোনো ওয়াজিব, নামাযে ছুটে যায়,তাহলে ঐ নামাযকে ওয়াক্তের ভিতর দোহরিয়ে নেওয়া।ওয়াক্ত চলে গেলে আর দোহড়ানোর প্রয়েজন নেই।বরং ইস্তেগফার করে নিলেই যথেষ্ট হবে।


(২)
কুরআন পড়ার পূর্বে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়তে হয়।এছাড়া আর কোনো বিশেষ দু'আ বর্ণিত নেই।

(৩)
তাহলে আপনি ভিন্ন সূরা শুরু করে দিবেন।বড় এক আয়াত বা ছোট তিন আয়াত সমপরিমাণ পড়ে নিলে, ওয়াজিব আদায় হয়ে যায়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 364 views
0 votes
1 answer 477 views
...