আসসালামু আলাইকুম। আমি কসর নামাজ সম্পর্কে আলিম কোর্সে পড়েছি তবে তাও কনফিউশন কাটছে না বিধায় প্রশ্ন করা।
আমরা ঢাকা থেকে প্রায় ১০২ কি.মি. দুরত্বে আমার নানাবাড়ি, দাদাবাড়ি,সকল আত্মীয়ের বাড়ি। সকলের বাসায় বেড়াতে যাবো (১৫ দিনের কম)।
যেহেতু সেখানে আমাদের সকল আত্বীয় সজন তো শুরুতেই দাদাবাড়ী বা নানাবাড়ি যাওয়া হবেনা। প্রথমে ঢাকা থেকে সরাসরি সেখানে মামাতো বোনের বাসায় অবস্থান করবো। সেখান থেকে আমার নানাবাড়ি কাছেই। এক্ষেত্রে আমার মা কি সেখানে(মামাতোবোনের বাসায়) কসর নামাজ পড়তে পারবে? আর দাদাবাড়ী নানাবাড়ি থেকে ফুফির বাড়িও কাছে সেখানেও কি আমার মা কসর নামাজ পড়তে পারবে? আমি দাদাবাড়ী ব্যতীত আশেপাশে যত জায়গায় যাবো আমি কি কসর পড়তে পারবো?
আশা করি প্রশ্নের উত্তর দিয়ে সহযোগিতা করবেন উস্তাদ।