আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
71 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
reshown by
আসসালামু 'আলাইকুম।

৩টা হাতি ছিল।একটা অনেক বড়, একটা মাঝারি আর একটা ছোট। ছোটটাকে হয়তো শাবক বলা যায়। আমি আর আমার ভাইয়া একটা বাসায় ছিলাম। হঠাৎ ওই হাতিগুলো আমাদের দিকে আসতে থাকে। আমি খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু ভাইয়া ভয় পাচ্ছিল না।

পরে ভাইয়া হাতিগুলোর সাথে পা দিয়ে খেলছিল। এরপর বড় হাতিটা দেওয়াল দিয়ে উঠতে নেয়। ও পড়ে যাবে দেখে ভাইয়া নিচ থেকে হাতিটাকে ধরে রাখে। কিন্তু হাতিটা দেয়াল বেয়ে উঠতে থাকে, তাই ভাইয়াও তার সাথে উপরে উঠছিল।

আমি তখন চিৎকার করে বলছিলাম ভাইয়া, উপরে কারেন্টের তার আছে, শক খাবে, নামো! পরে ভাইয়া নামল, কিন্তু হাতিটাকেও সাথে নিয়ে নামল।

এরপর ভাইয়া হাতির পিঠে চড়ে কোথায় যেন চলে যাচ্ছে। আমি অনেকবার নামতে বলছিলাম, কিন্তু সে নামছিল না।

কিছুক্ষণ পর দেখি ৩টা হাতির পিঠে শিং ভাঙা বা কোনো প্রাণীর পা ভাঙা জিনিসের মতো কিছু বেঁধে রাখা হয়েছে।পা সম্ভবত ছেলা ছিলা মনে হচ্ছিল, সেগুলো হাতির পিঠে আটকানো হয়েছে। ওরা সেগুলো বহন করছিলো। এটা দেখে আমি একটু খুশি হচ্ছিলাম যে হাতিগুলো থেকে হয়তো বাঁচা যাবে।

এরপর মাঝারি আর ছোট হাতিটা আমার পেছনে লাগল। আমি দৌড়ে একটা বাসার মধ্যে ঢুকে পড়লাম। ওরা গেট দিয়ে ঢুকতে চাইছিল। আমি গেট বন্ধ করে রাখলাম। আরেক পাশে আরেকটা গেট খোলা ছিল, সেদিক দিয়েও আসতে চাইছিল, কিন্তু ইচ্ছে করেই আর আসলো না।

এটা দেখে আমি ৯৯৯ এ কল করি। কিন্তু ওখানকার যে ছেলেটা ফোন ধরেছিল, সে আমাকে সাহায্য না করে আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল।

এরপরই আমার ঘুম ভেঙে যায়।

1 Answer

0 votes
by (765,390 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

আবু সা’ঈদ্ খুদরী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

إِذَا رَأَى أَحَدُكُـمْ الرُّؤْيَا يُحِبُّهَا ، فَإِنَّهَا مِنَ اللهِ ، فَلْيَحْمَدِ اللهَ عَلَيْهَا ، وَلْيُحَدِّثْ بِهَا ، وَإِذَا رَأَى غَيْرَ ذَلِكَ مِمَّا يَكْـرَهُ ، فَإِنَّمَا هِيَ مِنَ الشَّيْطَانِ ، فَلْيَسْتَعِذْ مِنْ شَرِّهَا، وَلاَ يَذْكُرْهَا لِأَحَدٍ ، فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ

‘‘তোমাদের কেউ কোন ভালো স্বপ্ন দেখলে তা অবশ্যই আল্লাহ্ তা’আলার পক্ষ থেকে। অতএব সে যেন এ ব্যাপারে আল্লাহ্ তা’আলার প্রশংসা করে এবং তা কাউকে বলে। আর যদি সে এর বিপরীত তথা খারাপ স্বপ্ন দেখে তা হলে তা অবশ্যই শয়তানের পক্ষ থেকে। অতএব সে যেন উহার অনিষ্ট থেকে আল্লাহ্ তা’আলার নিকট আশ্রয় কামনা করে এবং তা কাউকে না বলে। কারণ, এ জাতীয় স্বপ্ন তার কোন ক্ষতি করতে পারবে না’’।
(বুখারী, হাদীস ৬৯৮৫, ৭০৪৫)

ভালো স্বপ্ন দেখলে তা শুধুমাত্র প্রিয়জনকেই বলবে এবং খারাপ স্বপ্ন দেখলে শয়তান ও তার অনিষ্ট থেকে আল্লাহ্ তা’আলার নিকট আশ্রয় চাবে এবং তিন বার থুতু ফেলবে। উপরন্তু তা কাউকে বলবে না।

আবু ক্বাতাদাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেনঃ আমি কখনো কখনো খারাপ স্বপ্ন দেখে রোগাক্রান্ত হয়ে পড়তাম। অতঃপর আমি রাসূল (সা.) কে বলতে শুনেছি তিনি বলেন:

الرُّؤْيَا الْـحَسَنَةُ مِنَ اللهِ ، فَإِذَا رَأَى أَحَدُكُمْ مَا يُحِبُّ فَلاَ يُحَدِّثْ بِهِ إِلاَّ مَـنْ يُحِبُّ ، وَإِذَا رَأَى مَا يَكْرَهُ فَلْيَتَعَوَّذْ بِاللهِ مِنْ شَرِّهَا وَمِنْ شَـرِّ الشَّيْطَانِ ، وَلْيَتْفِلْ ثَلاَثًا ، وَلاَ يُحَدِّثْ بِهَا أَحَدًا ، فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ

‘‘ভালো স্বপ্ন আল্লাহ্ তা’আলার পক্ষ থেকে। সুতরাং তোমাদের কেউ ভালো স্বপ্ন দেখলে সে যেন তা শুধুমাত্র তার প্রিয়জনকেই বলে। আর যদি সে খারাপ স্বপ্ন দেখে তা হলে সে যেন তার ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ্ তা’আলার নিকট আশ্রয় কামনা করে এবং তিনবার থুথু ফেলে। উপরন্তু তা কাউকে না বলে। কারণ, এ জাতীয় স্বপ্ন তার কোন ক্ষতি করতে পারবে না’’।
(বুখারী, হাদীস ৭০৪৪)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
স্বপ্নে হাতি দেখার ব্যাখ্যা হল এটি মঙ্গল এবং বরকতের প্রতীক যা স্বপ্নদ্রষ্টা নিকট ভবিষ্যতে কোনও অসুবিধা ছাড়াই পাবেন।

স্বপ্নে একটি হাতি উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত অর্থের প্রতীক হতে পারে যা পরিবর্তন হবে। স্বপ্নদ্রষ্টার জীবন এবং বস্তুগত অবস্থার উন্নতি হয়।

এছাড়াও, একজন পুরুষের স্বপ্নে এটি দেখা কর্মক্ষেত্রে উন্নতি বা আসন্ন অগ্রগতির ইঙ্গিত দেয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...