আসসালামু আলাইকুম,
আমি হালালভাবে আয় করার উদ্দেশ্যে অনলাইনে টি-শার্ট ডিজাইন ও বিক্রি (Print-on-Demand) করতে চাই।
আমার পরিকল্পনা হলো আইস হকি ও আমেরিকান ফুটবল—এই দুইটি খেলাকে কেন্দ্র করে ডিজাইন তৈরি করা। খেলাগুলো মূলত পশ্চিমা দেশে জনপ্রিয়।
আমার ডিজাইনে কেবল মোটিভেশনাল এবং হালকা ফানি বাক্য/লাইন ব্যবহার করা হবে, কোনো অশালীনতা, প্রাণীর ছবি বা মানবাকার চরিত্র থাকবে না। শুধুমাত্র খেলাসংশ্লিষ্ট এলিমেন্ট থাকবে যেমন—হকি স্টিক, পাক (puck), হেলমেট, ফুটবল, মাঠের লাইন/সিলুয়েট ইত্যাদি।
উদাহরণ: Ice Hockey
নোট: এই বাক্যগুলোই আমি টি-শার্টে ব্যবহার করব
Motivational (অনুপ্রেরণামূলক)
1. Cold ice. Strong will. – ঠান্ডা বরফ, শক্ত ইচ্ছাশক্তি
2. Built on ice, driven by discipline. – বরফের উপর গড়া, শৃঙ্খলায় চালিত
3. Pressure creates champions. – চাপই চ্যাম্পিয়ন তৈরি করা
4. Focus sharp as the blade. – ব্লেডের মতো তীক্ষ্ণ মনোযোগ
5. Skate hard, dream big. – কঠোরভাবে স্কেট করো, বড় স্বপ্ন দেখো
Funny but Clean (হালকা ফানি) –
1. Skate. Slip. Smile. – স্কেট করো, পিছলাও, হাসো
2. Hockey first, excuses later. – আগে হকি, পরে অজুহাত
3. Ice is my playground. – বরফ আমার খেলার মাঠ
4. Puck yeah! – পাক, হ্যাঁ
5. I may fall, but I score. – পড়তে পারি, কিন্তু স্কোর করি
উদাহরণ: American Football
নোট: এই বাক্যগুলোই আমি টি-শার্টে ব্যবহার করব
Motivational (অনুপ্রেরণামূলক) –
1. Earn every yard. – প্রতিটি ইয়ার্ড অর্জন করতে হয়
2. No fear, just football. – ভয় নেই, শুধু ফুটবল
3. Strength, speed, teamwork. – শক্তি, গতি, দলবদ্ধতা
4. Push harder, go further. – আরও কঠোর চেষ্টা করো, আরও দূর যাও
5. One team, one goal. – এক দল, এক লক্ষ্য
Funny but Clean (হালকা ফানি) –
1. Football first, snacks later. – আগে ফুটবল, পরে নাশতা
2. Tackles over troubles. – সমস্যা নয়, ট্যাকল
3. Eat. Sleep. Throw. Repeat. – খাও, ঘুমাও, ছোড়ো, পুনরাবৃত্তি
4. Huddle up, buttercup. – হাডল আপ করো, বন্ধু
5. Fourth down? No problem. – চতুর্থ ডাউন? কোনো সমস্যা নেই
প্রশ্ন
1. ইসলামি শরিয়তের দৃষ্টিতে, এই ধরনের মোটিভেশনাল ও হালকা ফানি বাক্য ব্যবহার করে টি-শার্ট ডিজাইন করা হালাল কি?
2. খেলাগুলো যেহেতু মূলত পশ্চিমা দেশে জনপ্রিয়, এ কারণে শরিয়তের দৃষ্টিতে কি কোনো অতিরিক্ত সতর্কতা বা আপত্তির বিষয় থাকতে পারে?
3. উপরোক্ত শর্তগুলো মানার পরও কি এমন কোনো বিষয় আছে, যা অনিচ্ছাকৃতভাবে হারাম বা সন্দেহজনক হতে পারে?
আপনার মূল্যবান সময় ও দিকনির্দেশনার জন্য অগ্রিম ধন্যবাদ।
জাযাকুমুল্লাহু খাইরান।