আসসালামু আলাইকুম
আমাদের বিবাহিত জীবন ৫ বছরের, দুইটা বাচ্চা আছে ১৮ মাস এবং ৩.৫ বছরের। আমার স্বামী শারীরিক সম্পর্ক স্থাপন করে কিন্তু আমার চাহিদা পূরণ করে না। ২ থেকে আড়াই বছর যাবত দ্রুত বীর্যপাতের সমস্যা। বার বার বলার পরেও এই সমস্যার সমাধান তিনি করেন না। আমি অধৈর্য্য হয়ে পরেছি, দিন দিন মেজাজ প্রচণ্ড তিরীক্ষ হয়ে উঠেছে। আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, বার বার উনাকে বলেও এর কোনো সমাধান নাই প্রতি সপ্তাহ একই কাজ করে। বরং আমি অসুস্থ থাকা অবস্থায় ও সে আমার মুখে তার লিঙ্গ প্রবেশ করে নিজের বীর্জপাত করে। কিন্তু আমাকে পরিপূর্ণ তৃপ্ত করে না, এখন না তখন বলে এড়িয়ে যায়। কিন্তু এরপরও বার বার আমার শরীরে স্পর্শ করে। এইসব কর্ম কাণ্ডে আমি তার উপর প্রচণ্ড বিরক্ত এবং সেই সাথে তার প্রতি আমার অন্তরে তাকে ছোট করার জন্য খারাপ খারাপ কথা চিন্তা আসে। সে আমাকে এমনিতেও সময় দেই না। মাথা গরম এর সবথেকে খারাপ প্রভাব পরে বাচ্চাগুলোর উপর, ওদের সামান্য দুষ্টামি ও সহ্য না করতে পেরে মারধোর, বকা ঝকা করি।
এই অবস্থায় আমার করণীয় কি?? আমার স্বামী পাঁচ ওয়াক্তে সালাত আদায় করে, সাপ্তাহিক রোজা রাখে, তাহাজ্জুদ পরে। কিন্তু সে আমার হক গুলো ঠিকমতো আদায় করে না, আবার বহু বিবাহে আগ্রহী!! সম্পর্ক প্রচণ্ড খারাপ অবস্থায় চলে যাচ্ছে, কিন্তু তাকে বোঝালেও বুঝে না, কোয়ালিটি টাইম বুঝে না, মানসিক চাহিদা বুঝে না। আমি অনেক বেশি ক্লান্ত!!!!!