ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللّهِ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلاَ عَادٍ فَلا إِثْمَ عَلَيْهِ إِنَّ اللّهَ غَفُورٌ رَّحِيمٌ
তিনি তোমাদের উপর হারাম করেছেন, মৃত জীব, রক্ত, শুকর মাংস এবং সেসব জীব-জন্তু যা আল্লাহ ব্যাতীত অপর কারো নামে উৎসর্গ করা হয়। অবশ্য যে লোক অনন্যোপায় হয়ে পড়ে এবং নাফরমানী ও সীমালঙ্ঘনকারী না হয়, তার জন্য কোন পাপ নেই। নিঃসন্দেহে আল্লাহ মহান ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু।(সূরা বাকারা-১৭৩)
তবে যদি আল্লাহর নৈকট্য অর্জনের নিমিত্তেই জবাই করা হয়ে থাকে,কিংবা খাবার/শিরণি গোস্ত ব্যতীত ভিন্ন কিছু হয়,তাহলে বিদ'আতিদের তৈরী এমন খাবার ভক্ষণ/গ্রহণ করা যদিও হালাল।তবে এসব খাবার ভক্ষণ/গোহণ করা বা তাদের অনুষ্টানে অংশগ্রহণ করা কখনো উচিৎ হবে না।যাতেকরে বিদ'আতিদের বিরুদ্ধে অবস্থান নেয়াটা কথায় কাজে মিল থাকে।
হ্যা যদি বাসায় দিয়ে দেয়,তাহলে সেটা গ্রহণ করে নিতে পারেন,তবে সাথে সাথে তাদেরকে বিদ'আত সম্পর্কে কিছু নসিহতও করে দিবেন।যাতেকরে তারা সহ আশপশের লোকজন বুঝে নিতে সক্ষম হয় যে,তাদের করে যাওয়া কাজটি নিঃসন্দেহে বিদ'আতের অন্তর্ভুক্ত।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/5924
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি দিবস পালনের উদ্দেশ্য না থাকে, তারপরও উক্ত ফিস্টের খাবার গ্রহণ না করাই উচিত ও উত্তম। তবে রুমে এসে দিয়ে গেলে নাজায়েয হবে না।