আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
130 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)

আসসালামু আলাইকুম।

আমি ২৪ বছর বয়সী একজন মেয়ে। বর্তমানে অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করছি। আমি হানাফি মাযহাব অনুসরণ করি।

আল্লাহ আমাকে ক্ষমা করুন—প্রবৃত্তির দুর্বলতার কারণে আমি কিছু গুনাহ ও হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছি। এর ফলে আমি মানসিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েছি। মানসিক রোগের চিকিৎসা নিয়েছি, কিন্তু এখনো পুরোপুরি সুস্থ নই। মাঝে মাঝে প্যানিক অ্যাটাক হয়। নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছি।

আমি দীর্ঘদিন ধরে পরিবারে বিয়ের কথা বলে আসছি। কিন্তু আমার বাবা বিয়েতে রাজি নন। তাঁর মত হলো—আগে আমি নিজের পায়ে দাঁড়াই ও প্রতিষ্ঠিত হই, তারপর বিয়ে। তিনি দ্বীনি বিষয়ে পুরোপুরি বিরোধী নন, তবে কিছু ইসলামি অনুশাসন (যেমন সম্পূর্ণ পর্দা, সামাজিক যোগাযোগ সীমিত রাখা ইত্যাদি) পছন্দ করেন না এবং এসব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁর ধারণা, এসব অনুসরণ করলে যোগাযোগ দক্ষতা কমে যাবে এবং ভবিষ্যতে চাকরি পাওয়া কঠিন হবে।

এই পারিবারিক পরিস্থিতি ও বিয়েতে বিলম্বের কারণে আমার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে।

বর্তমানে আমি একজন ছেলের সঙ্গে সম্পর্কের মধ্যে আছি। সেও অনুরূপ পরিস্থিতির শিকার। আমরা দু’জনই হারাম থেকে বাঁচতে চাই এবং বৈধভাবে বিয়ে করে ইসলামী জীবন শুরু করতে চাই। পালিয়ে বা গোপনে বিয়ে করার কোনো নিয়ত আমাদের নেই। তবে পরিবার রাজি না হওয়ায় আমি হানাফি মাযহাব অনুযায়ী পরিবার ছাড়া নিজে বিয়ে করার বিষয়টি ভাবছি।

এই প্রেক্ষাপটে আমার প্রশ্নগুলো হলো—

১) যদি হানাফি মাযহাব অনুযায়ী অভিভাবক ছাড়া বিয়ে বৈধ হয়, তাহলে বর্তমান গুনাহে পতনের আশঙ্কা ও মানসিক অসুস্থতার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া কি শরিয়তের দৃষ্টিতে সঠিক হবে?

২) সব দিক বিবেচনায় আমার বাস্তব পরিস্থিতির আলোকে আমার জন্য সবচেয়ে নিরাপদ ও শরিয়তসম্মত করণীয় কী?

অনুগ্রহ করে দিকনির্দেশনা প্রদান করবেন।

1 Answer

0 votes
by (92,400 points)
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/69174/ নং ফাতওয়াতে উল্লেখ রয়েছে যে,
বিবাহ পূর্ব প্রেম পুরোপুরি নাজায়েজ।   
■ মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ 
মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।
,
■ হাদীস শরীফে ইরশাদ হয়েছে- হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত।
فَالْعَيْنَانِ زِنَاهُمَا النَّظَرُ، وَالْأُذُنَانِ زِنَاهُمَا الِاسْتِمَاعُ، وَاللِّسَانُ زِنَاهُ الْكَلَامُ، وَالْيَدُزِنَاهَا الْبَطْشُ، وَالرِّجْلُ زِنَاهَا الْخُطَا، وَالْقَلْبُ يَهْوَى وَيَتَمَنَّى، وَيُصَدِّقُ ذَلِكَ الْفَرْجُ وَيُكَذِّبُهُ
রাসূল সাঃ ইরশাদ করেন, চোখের জিনা হল [হারাম] দৃষ্টিপাত। কর্ণদ্বয়ের জিনা হল, [গায়রে মাহরামের যৌন উদ্দীপক] কথাবার্তা মনযোগ দিয়ে শোনা। জিহবার জিনা হল, [গায়রে মাহরামের সাথে সুড়সুড়িমূলক] কথোপকথন। হাতের জিনা হল, [গায়রে মাহরামকে] ধরা বা স্পর্শকরণ। পায়ের জিনা হল, [খারাপ উদ্দেশ্যে] চলা। অন্তর চায় এবং কামনা করে আর লজ্জাস্থান তাকে বাস্তবে রূপ দেয় [যদি জিনা করে] এবং মিথ্যা পরিণত করে [যদি অন্তরের চাওয়া অনুপাতে জিনা না করে]। {সহীহ মুসলিম, হাদীস নং-২৬৫৭, মুসনাদে আহমাদ, হাদীস নং-৮৯৩২}
তওবার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন- https://ifatwa.info/5905/ 
গোনাহের শাস্তি ও তাওবা সম্পর্কে জানুন- https://www.ifatwa.info/906 
,
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
,
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ছেলের সাথে কথা-বার্তা, দেখা সাক্ষাত করা, মেসেজ করা, মেসেজের উত্তর ও আপনার জন্য হারাম ও কবিরা গোনাহ। ইসলাম এগুলোর অনুমতি দেওয় না। করলে গোনাহ হবে। তাই এগুলো পরিহার করা চায় এবং আল্লাহ তায়ালার কাছে ক্ষমা ও তাওবা করতে হবে। 
প্রিয় বোন! প্রথম থেকেই তার সাথে কথা-বার্তা না বললে এমন হতো না। এখন যেমন কষ্ট অনুভব হচ্ছে। তারপরও আল্লাহ তায়ালার জন্য জাহান্নামের ভয়ে  ঐ ছেলের সাথে কথা-বার্তা, দেখা সাক্ষাত করা, মেসেজ করা, মেসেজের উত্তর দেওয়া সব কিছু বন্ধ করে দিবেন। কারণ,
,
মাতাপিতার পরামর্শেই বিয়েতে কল্যাণ নিহিত রয়েছে। সকলের জন্য উচিত হলো  মাতাপিতা এবং পারিবারিক ভাবে প্রশ্নে উল্লেখিত  বিয়ে করা।
যেকোনো মেয়েকে/ছেলেকে বিবাহের ক্ষেত্রে পরিবারকে বুঝিয়ে রাজি করানো জরুরি।    
পারিবারিক ভাবে বিয়ে করার জন্য সর্বাত্মক চেষ্টাকে অব্যাহত রাখা উচিত। আমরা কাউকে পালিয়ে বা গোপন বিয়ের পরামর্শ কখনো দিতে পারিনা।
,
 ★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
,
শরীয়তের বিধান হলো যদি দুইজন প্রাপ্ত বয়স্ক সমঝদার সাক্ষীর সামনে প্রাপ্ত বয়স্ক পাত্র ও পাত্রি যদি প্রস্তাব দেয় এবং অপরপক্ষ তা গ্রহণ করে নেয়, তাহলে ইসলামী শরীয়াহ মুতাবিক বিবাহ শুদ্ধ হয়ে যায়। অভিভাবকের সম্মতি থাকুক বা না থাকুক। অভিভাবক জানুক বা না জানুক।
তবে যদি গায়রে কুফুতে বিবাহ করে, তথা এমন পাত্রীকে বিবাহ করে, যার কারণে ছেলে বা মেয়ের পারিবারিক সম্মান বিনষ্ট হয়, তাহলে পিতা সে বিয়ে আদালতের মাধ্যমে ভেঙ্গে দিতে পারে। যদি কুফুতে বিবাহ করে, তাহলে পিতা এ অধিকারও পাবে না।
কুফু সম্পর্কে বিস্তারিত জানুনঃ  https://www.ifatwa.info/4541/ 
,
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
,
১. মাতাপিতার সন্তুষ্টি ও অনুমতি নিয়ে সবাইকে অগ্রসর হতে হবে এবং মাতাপিতার সন্তুষ্টিই দুনিয়া ও আখেরাতের কল্যাণের উত্তম মাধ্যম। আপনি প্রশ্নোক্ত ক্ষেত্রে মহব্বত, ভালোবাসা ও নরম ভাবে পিতা-মাতাকে আরো বুঝাতে থাকুন। প্রয়োজনে আপনি নিজে না বুঝিয়ে আপনার নিকট আত্মীয়দের কারোর মাধ্যমেও বুঝাতে পারেন যাদের কথা আপনার পিতা-মাতা শুনবে। সর্বোপরি আল্লাহর কাছে বেশী বেশী দুআ করতে থাকুন।
,
২. যেভাবে হোক পরিবারের লোকজনকে রাজি না করিয়ে তাকে বিয়ে করা উচিৎ নয়৷ আপনি পরিবারের লোকজনকে আরো বুঝান। বিয়ে করতে হলে কাবিন নামা করতেই হবে এটা তো জরুরী নয়। তাই উভয় পরিবারে উপস্থিতিতে মৌখিক ভাবে মহর নির্ধারণ করেও বিয়েটা হয়ে যেতে পারে। তারপর পরবর্তীতে অনুষ্ঠান করে ও কাজী ডেকে কাবিন নামা করলেন।
.
■ আল্লাহ তায়ালা বলেন-
إِنَّ الْمُجْرِمِينَ فِي عَذَابِ جَهَنَّمَ خَالِدُونَ. لَا يُفَتَّرُ عَنْهُمْ وَهُمْ فِيهِ مُبْلِسُونَ. وَمَا ظَلَمْنَاهُمْ وَلَـٰكِن كَانُوا هُمُ الظَّالِمِينَ. وَنَادَوْا يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ ۖ قَالَ إِنَّكُم مَّاكِثُونَ
নিশ্চয় অপরাধীরা জাহান্নামের আযাবে চিরকাল থাকবে। তাদের থেকে আযাব লাঘব করা হবে না এবং তারা তাতেই থাকবে হতাশ হয়ে। আমি তাদের প্রতি জুলুম করিনি; কিন্তু তারাই ছিল জালেম। তারা ডেকে বলবে, হে মালেক, পালনকর্তা আমাদের কিসসাই শেষ করে দিন। সে বলবে, নিশ্চয় তোমরা চিরকাল থাকবে। সূরা যুখরুফ, আয়াত নং-৭৪-৭৭
,
■ হাদীস শরীফে এসেছে-
عَنْ عَبْدِ اللهِ بْنِ الْحَارِسِ بْنِ جَزْءٍ قَالَ قَالَ رَسُوْلُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِنَّ فِى النَّارِ حَيَّاتٍ كَاَمْثَالِ الْبُخْتِ تَلْسَعُ اِحْدَهُنَّ الْلَسْعَةَ فَيَجِدُ حمَوَتَهَا اَرْبَعِيْنَ خَرِيْفًا وَاِنَّ فِى النَّارِ عَقَارِبَ كَاَمْثَالِ الْبِغَالِ الْمُؤْكَفَةِ تَلْسَعُ اِحْدَهُنَّ الْلَسْعَةَ فَيَجِدُ حَمْوَتَهَا اَرْبَعِيْنَ خَرِيْفًا.
আব্দুল্লাহ ইবনে হারেস ইবনে জাযয়ে (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন, জাহান্নামের মধ্যে ‘খোরাসানী’ উটের ন্যায় বিরাট বিরাট সাপ আছে। সে সাপ একবার দংশন করলে তার বিষ ও ব্যাথা চল্লিশ বছর পর্যন্ত থাকবে। আর জাহান্নামের মধ্যে এমন সব বিচ্ছু আছে যা পালান বাঁধা খচ্চরের মত। যা একবার দংশন করলে তার বিষ ব্যথার ক্রিয়া চল্লিশ বছর পর্যন্ত অনুভব করবে (আহমাদ, মিশকাত হা/৫৬৯১)
,
হাদীস শরীফে এসেছে-
عَنْ اَبِىْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِنَّ غِلْظَ جِلْدِ الْكَافِرِ اِثْنَانِ وَاَرْبَعُوْنَ ذِرَاعًا وَاِنَّ ضِرْسَهُ مِثْلُ اُحُدٍ وَاِنَّ مَجْلِسَهُ مِنْ جَهَنَّمَ مَا بَيْنَ مَكَّةَ وَالْمَدِيْنَةِ.
আবু হুরায়রা (রা.) বলেন, নবী করীম (সা.) বলেছেন, জাহান্নামের মধ্যে কাফেরের গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা, দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান এবং জাহান্নামীদের বসার স্থান হবে মক্কা-মদীনার মধ্যবর্তী ব্যবধান পরিমাণ (তিরমিযী, মিশকাত হা/৫৬৭৫; হাদীছ ছহীহ; বঙ্গানুবাদ মিশকাত হা/৫৪৩১)।
,
৩. আপনার প্রধান কাজ তো হলো আল্লাহর কাছে অনুতপ্ত ও লজ্জিত হয়ে তাওবা করা। আর যদি আপনি আসলেই আল্লাহর কাছে তাওবা করতে চান তাহলে প্রথমে এই পাপে পুনরায় পতিত হওয়ার সকল দরজা-জানালা বন্ধ করে দিন। এক কথায়, ছেলেটির সঙ্গে সব ধরণের যোগাযোগ একেবারে বন্ধ করে দিন। যোগাযোগ বন্ধ করার কারণে ছেলেটি যদি মনোকষ্ট নেয় তাহলে আপনার কোনো গুনাহ তো হবেই না; বরং নিজে গুনাহ থেকে বাঁচার এবং ছেলেটিকে গুনাহ থেকে বাঁচানোর সাওয়াব পাবেন।
,
তার কথা মনে পড়ে, এমন কোনো কাজ, স্থান সবকিছু থেকেই দূরে থাকবেন। মনের কামনার বিরুদ্ধে লড়াই করার প্রধান অস্ত্র হল ঈমান। ঈমান সুদৃঢ় রাখতে হবে। ধৈর্য ও মনের দৃঢ়-সংকল্পতা এবং সুপুরুষের মত মনের স্থিরতা। মনের খেয়াল-খুশীকে নিয়ন্ত্রণে রেখে দৃঢ়-সংকল্প হোন, যে আপনি ঐ শয়তানী কুমন্ত্রণায় সায় দেবেন না। অতএব ধৈর্যের সাথে শয়তানের বিরুদ্ধে জিহাদ করবেন এবং তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানাহ চাইবেন।
,
নির্জনতা ত্যাগ করুন। কারণ, নির্জনতায় ঐ শ্রেণীর কুবাসনা মনে স্থান পায় বেশী। অতএব সকল অসৎ-চরিত্রের বন্ধু থেকে দুরে থেকে সৎ-বন্ধু গ্রহণ করে বিভিন্ন সৎ আলোচনায় প্রবৃত্ত হোন।  আল্লাহর যিকরে মনোযোগ দিন। বিভিন্ন ফলপ্রসু বইপুস্তক পাঠ করুন। সম্ভব হলে সে জায়গা একেবারে বর্জন করুন, যে জায়গায় পা রাখলে তার সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। ফোন/মেসেজ এলে তার উত্তর দিবেন না।
,
প্রত্যেক নামাযের পর দৈনিক অন্তত পাঁচ বার কিছু সময়ের জন্য- দুই থেকে পাঁচ মিনিটের জন্য আল্লাহর সান্নিধ্যের মুরাকাবা করুন। মুরাকাবা এভাবে করবেন- চোখ বন্ধ করবেন। তারপর ভাববেন, ‘আমি যেখানেই থাকি না আল্লাহ আমার সাথে আছেন।’ নিজেকে হেফাজতে রাখার জন্য আপনি অনতিবলম্বে শরিয়তসিদ্ধ পথ গ্রহণ করুন। সেটা হচ্ছে-বিবাহ। বিবাহের মাধ্যমে আপনি পুনরায় এ জাতীয় হারামে লিপ্ত হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবেন।

(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...