আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
82 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (9 points)
https://ifatwa.info/ এখানে হুজুর পুর্বের প্রশ্নটি আছে যেখানে বলা হয়েছে একজন মুফতি বলেছে যে এটা ওয়াসওয়াসা রুগ এবং ডাক্তার দেখানুর পরে ডাক্তারও বলেছে যে ওসিডি রুগে আক্রান্ত হয়েছে।হুজুর আপনারাত বলেন যে ওয়াসওয়াসা রুগে আক্রান্ত।তভে আমার বুনের টা কেন কার্যকর হল যদি কুরআন হাদিস ও হানাফি কিতাবের ব্যাখ্যা দিয়ে বুজিয়ে দিতেন তবে খুব উপক্তিত হতাম উত্তের নিচের অংশে দেখলাম আপনি নিজেও বলেছেন আপনার বুন ওয়াসওয়াসার রুগি তবুও তা কার্যকর হয়েছে এখন রুগি থাকা সত্তেও কেন তারটা কার্যকর হল বিষয়টা বুজে আসছে না একটু বুজিয়ে দিলে খুব উপকার হতো।

1 Answer

0 votes
by (813,960 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
 وَعَنْ أَبِي اللَّيْثِ لَا يَجُوزُ طَلَاقُ الْمُوَسْوِسِ  يَعْنِي الْمَغْلُوبَ فِي عَقْلِهِ عَنْ الْحَاكِمِ هُوَ الْمُصَابُ فِي عَقْلِهِ إذَا تَكَلَّمَ تَكَلَّمَ بِغَيْرِ نِظَامٍ 
ওয়াসওয়াসা গ্রস্থ ব্যক্তি -যার বিবেকবুদ্ধি লোপ পেতে বসেছে,এবং ঐ ব্যক্তি বিবেকবুদ্ধিতে সমস্যা চলে এসেছে, তাদের তালাক গ্রহণযোগ্য নয়।(রদ্দুল মিহতার-৪/২২৪, বাহরুর রায়েক্ব-৫/৯১)


চার মাযহাব সম্ভলিত সর্ববৃহৎ ফেকহি গ্রন্থ "আল-মাওসুআতুল ফেকহিয়্যা"গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে যে,
نَقَل ابْنُ عَابِدِينَ عَنِ اللَّيْثِ: فِي مَسْأَلَةِ طَلاَقِ الْمُوَسْوَسِ  أَنَّهُ لاَ يَجُوزُ طَلاَقُ  الْمُوَسْوَسِ  ، قَال: يَعْنِي الْمَغْلُوبَ فِي عَقْلِهِ
وَنَقَل ابْنُ الْقَيِّمِ: إِنَّ الْمُطْلِّقَ إِنْ كَانَ زَائِل الْعَقْل بِجُنُونٍ أَوْ إِغْمَاءٍ أَوْ وَسْوَسَةٍ لاَ يَقَعُ طَلاَقُهُ،  قَال: وَهَذَا الْمَخْلَصُ مُجْمَعٌ عَلَيْهِ بَيْنَ عُلَمَ ـ اءِ الأُْمَّةِ

- رِدَّةُ الْمُوَسْوَسِ:  
٢١ - إِنْ تَكَلَّمَ الْمُوَسْوَسُ  بِكَلاَمٍ يَقْتَضِي الرِّدَّةَ لَمْ يَكُنْ فِي حَقِّهِ رِدَّةٌ. صَرَّحَ بِذَلِكَ الْحَنَفِيَّةُ، يَعْنُونَ الْمَغْلُوبَ فِي عَقْلِهِ
ইবনে আবেদিন শামী রাহ বর্ণনা করেন,ওয়াসওয়াসা গ্রস্থ ব্যক্তি -যার বিবেকবুদ্ধি লোপ পেতে বসেছে-তার তালাক গ্রহণযোগ্য নয়।
ইবনুল কাইয়িম রাহ বলেন, যদি তালাক প্রদানকারী ব্যক্তির ওয়াসওয়াসা,বেহুশি বা পাগলামির দরুণ বিবেকবুদ্ধি লোপ পেতে থাকে, তাহলে তার তালাকও গ্রহণযোগ্য হবে না। এর উপর সমস্ত উলামাদের ঐক্যমত রয়েছে।

বিবেক বুদ্ধি লোপ পেতে বসা ওয়াসওয়াসা রোগীর এমন কোনো কথা বার্তা যা মুরতাদ হওয়াকে লাযিম করে দেয়, সেই কথাবার্তার দরুণ উক্ত ওয়াসওয়াসার রোগী মুরতাদ হবে না।(আল-মাওসু'আতুল ফেকহিয়্যাতুল কোয়েতিয়্যাহ-৪৩/১৫৬)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তালাকের ওয়াসওয়াসা গ্রস্ত ব্যক্তি সাধারণত মানষিক রোগী। কখন কি বলে তা তার মনে থাকে না। তার ধারণাতে থাকে না। এজন্য মানসিক রোগীর মত ওয়াসওয়াসা রোগীর তালাক কার্যকর হয় না। কিন্তু যদি সে মানষিক রোগীর মত না হয়, যা তার আলোচনা ও কথা বার্তা থেকে বুঝা যায়, তাহলে তালাক পতিত হবে।

আপনার বোনকে যদি আমরা মানষিক রুগী বলে থাকি, তাহলে তালাক পতিত হবে না।

বিঃদ্রঃ
আমাদের ওয়েবসাইটে যদি আপনার মনে হয় যে, পরস্পর বিরোধী ফাতাওয়া দেয়া হয়েছে, তাহলে আমাদেনকে লিংক পাঠিয়ে দিবেন। আমরা যথাসাধ্য সংশোধনের চেষ্টা করবো।

আমাদের মনে হয়, আমাদের ফাতাওয়া টি আপনার বোনের জন্য ফায়দাজনক হবে না। কাজেই আমাদের ফাতওয়া গুলোকে রেখে সরাসরি কোনো দারুল ইফতায় যোগাযোগ করুন। আল্লাহ আপনার সহায় হোক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...