ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আরবের জাহেলগণ যখন অভাব-অনটনের ভয়ে নিজ সন্তানকে হত্যা করত,তখন আল্লাহ তা'আলা তাদের সেই ভ্রান্ততাকে প্রকাশ করে যে আয়াত অবতীর্ণ করেন,তার সারমর্ম হল,তোমাদের এ কাজ খোদায়িয়ত এর মধ্যে হস্তক্ষেপের শামিল।
সমস্ত মাখলুকাতের রিযিকের দায়িত্ব রাব্বুল আ'লামিন নিজ দায়িত্বে নিয়ে অত্যান্ত স্পষ্টভাবে ঘোষনা দেন যে,
وَمَا مِن دَآبَّةٍ فِي الأَرْضِ إِلاَّ عَلَى اللّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُّبِينٍ
আর পৃথিবীতে কোন বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সবকিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে।(সূরা হুদ-০৬)
এই আয়াত এবং এর মত আরো অনেক আয়াতে আল্লাহ তা'আলা পরিস্কার জানিয়ে দিয়েছেন যে,যত প্রাণী এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে,তাদের রিযিকের ব্যবস্থা আল্লাহ স্বয়ং করবেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1907
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্ত্রী প্রেগনেন্সি থাকাবস্থায় সহবাসের সময় বীর্য যেনো চাদরে বা শরীরে না লাগে এজন্য প্রোটেকশন (কন্ডম) ব্যবহার করা নাজায়েয হবে না। কেননা এখানে তো সন্তান জন্ম দেয়া থেকে পলায়ন করা হচ্ছে না। তবে সাধারণত এর কোনো প্রয়োজনীয়তা নেই। বিচানা চাদরের উপর কোনো অতিরিক্ত কাপড় ইত্যাদি রাখলেই সমস্যার সমাধান হয়ে যাবে।