আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
১.অনেক সময় এমন হয়ে যায় একি সাথে কয়েকটি বিষয়ে ইস্তিখারা করা জরুরি হয়ে পড়ে।সেক্ষেত্রে একবার নামাজ পড়ে হাযাল আমর ওই জায়গায় সবগুলো বিষয় উল্লেখ করা যাবে কি?নাকি সবগুলো বিষয় এর জন্য আলাদা ভাবে দুই রাকাত করে নামাজ পড়তে হবে?
২.আমরা দুইবোন।আমাদের ভাই নেই।আব্বুও কাজের জন্য অনেক বিজি থাকেন।আমাদের একজন দুধভাই আছে।২১ বছর বয়স।অনেকদিন আগে দেখেছিলাম সে দায়িত্বশীল নয় একটু ইমম্যাচিউরড টাইপ।এখন কেমন হইছে তা জানিনা।এখন ও ইম্যাচিউরড থাকার সম্ভাবনা ই বেশি।এমনি অন্য কোনো সমস্যা নাই।কিন্তু দায়িত্বশীল মনে হয়না সেরকম।আমি কি এই ভাইকে নিয়ে সফর দূরত্বে কোথাও সফর করতে পারব?
৩.দুধভাই সহ সাথে যদি অন্য পরিচিত মানুষ ও থাকে তবে তারা আমার মাহরাম না।সেক্ষেত্রেও কি সফর দূরত্বে সফর করতে পারব?