আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য— এখানে ক্লিক করুন

0 votes
36 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (2 points)
আমার এক আত্মীয়ের 6 ছেলে আর 1 মেয়ে | সে একটা গরু দিয়ে 7 জন এর একভাগ করে আকিকা দিয়েছে | পরে 6 ছেলে বড় হলে নিজেদের বাকি থাকা এক ভাগ নিজ সন্তানের সাথে দিবে বলে চিন্তা করছে | নিজের সন্তানদের 6 ভাগ আর নিজের বাকি থাকা এক ভাগ মিলায় দিবে বলছে | এইভাবে আকিকা দিলে কি আকিকা হবে?

1 Answer

0 votes
by (746,550 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم 

সন্তান জন্মের পর আকিকা করা সুন্নত(সুন্নতে যায়েদা)।আকিকা করলে সওয়াব হবে,তবে ছেড়ে দিলে কোনো প্রকার গোনাহ হবে না।
,
রাসূলুল্লাহ সাঃ বলেন,
( مَنْ وُلِدَ لَهُ وَلَدٌ فَأَحَبَّ أَنْ يَنْسُكَ عَنْهُ فَلْيَنْسُكْ ، عَنْ الْغُلامِ شَاتَانِ مُكَافِئَتَانِ ، وَعَنْ الْجَارِيَةِ شَاةٌ )
যদি কারো সন্তান জন্ম নেয় এবং সে যদি পছন্দ করে আকিকা দিতে,তাহলে সে যেন বরাবর দুটি ছাগল দ্বারা ছেলের আকিকা করে।এবং একটি ছাগল দ্বারা মেয়ের আকিকা করে।
(সুনানু আবু-দাউদ-২৮৪২)

ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে
العقيقة عن الغلام وعن الجارية وهي ذبح شاة في سابع الولادة وضيافة الناس وحلق شعره مباحة لا سنة ولا واجبة كذا في الوجيز للكردري.
ছেলে সন্তান এবং মেয়ে সন্তান উভয়ের পক্ষ্য থেকে সপ্তম দিনে আকিকা করা হবে এবং যিয়াফত করানো হবে ও চুল মুন্ডানো হবে।এটা মুবাহ তথা সুন্নতে যায়েদা।সুন্নতে মু'আক্বাদা বা ওয়াজিব নয়।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/৩৬২)

বালেগ হওয়ার পর আকিকা করা যাবে তবে মৃত্যুর পর আর আকিকা করা যাবে না। কেননা আকিকা করা হয় বালা মসিবতকে দূর করার জন্যে।আর মূত্যুর পর তো পৃথিবীর কোনো বালা মসিবত আর আসবে না।(আহসানুল ফাতাওয়া;৭/৫৬৬) 

আকীকা করা সুন্নাত,এর দ্বারা বাচ্চার বালা মুছিবত দূর হয়
সুন্নাত হলো বাচ্চার জন্মের সপ্তম দিন আকীকা করবে,নাম রাখবে,মাথা মুন্ডাবে,চুল ওযন করে সেই পরিমান রুপা সদকাহ করবে।
বয়স্ক ব্যাক্তিদের আকীকা করার প্রয়োজনীয়তা নেই।
(আপকে মাসায়েল আওর উনকা হল ৪/৩৪০)

আরো জানুনঃ  

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, 
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার সেই আত্মীয়ের ৬ ছেলে নিজের সন্তানদের ৬ ভাগ আর নিজের বাকি থাকা এক ভাগ মিলিয়ে আকীকা দিতে চাইলে তাহা পারবে।
,
তবে এটি তাদের উপর আবশ্যকীয় কোনো বিধান নয়।
,
নিজের বাকি থাকা এক ভাগ আকীকা না দেওয়া হলেও তাদের ৬ ভাইয়ের বা তাদের বাবা মার কোনো গুনাহ হবেনা।

এটি ওয়াজিব বা ফরজ বিধান নয়।

ছেলে-মেয়ে যে কারো পক্ষ থেকে একটি ছাগল দ্বারাও আকিকা করা যায়।যেমন ইবনে আব্বাস রাযি থেকে বর্ণিত রয়েছে,
عن ابن عباس رضي الله عنه قال: ( عق رسول الله صلى الله عليه وسلم عن الحسن والحسين عليهما السلام كبشا كبشاً ).." انتهى.
তিনি বলেন,রাসূলুল্লাহ সাঃ হাসান এবং হুসাইন উভয়ের পক্ষ্য থেকে একটি একটি করে ছাগল দ্বারা আকিকা করেছেন।

ইমাম নববী রাহ বলেন,
" السنة أن يعق عن الغلام شاتين, وعن الجارية شاة , فإن عق عن الغلام شاة حصل أصل السنة,
ছেলের জন্য দু'টি ছাগল এবং মেয়ের জন্য একটি ছাগল দ্বারা আকিকা করা সুন্নত।তবে ছেলের পক্ষ্য থেকে একটি ছাগল দ্বারা আকিকা করলেও সুন্নত আদায় হয়ে যাবে।(শরহুল মুহাযযাব-৮/৪০৯)

বিস্তারিত জানুনঃ- https://www.ifatwa.info/1755


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...