ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিবাহের জন্য ইজাব কবুল জরুরী। ইজাব তথা বিয়ের প্রস্তাব এবং কবুল তথা প্রস্তাবকে গ্রহণ করা ব্যতিত বিয়ে সংগঠিত হবে না।
সুতরাং -
(১) যদি কোনো ছেলে ও মেয়ে উপস্থিত বেশ কিছু মনুষের সামনে ( যারা ইসলামে বিবাহের সাক্ষী হওয়ার যোগ্য ) ছেলেটি মেয়েটিকে এরুপ বলে যে " বিয়ে হলে / বিয়ে করলে আপনাকে ঘুরতে নিয়ে যাব "। আর মেয়েটি যদি উত্তরে "আচ্ছা" বলে, তাহলে এক্ষেত্রে তাদের বিবাহ সংগঠিত হবে না।
(২) প্রশ্ন (১) এর পরিবেশেই অর্থাৎ বিবাহের সাক্ষীযোগ্য বেশ কিছু মানুষের সামনে ছেলেটি মেয়েটিকে বলে যে - " বিবাহ করলে রিযিক এ বরকত হয় আসলেই বিবাহ করা উচিত "। আর মেয়েটি যদি উত্তরে " হ্যা " বলে, তাহলে তাদের বিবাহ হবে না।
مأخَذُ الفَتوی
كما في الدر المختار: (وينعقد) متلبسا (بإيجاب) من أحدهما (وقبول) من الآخر (وضعا للمضي) لأن الماضي أدل على التحقيق (كزوجت) نفسي أو بنتي أو موكلتي منك (و) يقول الآخر (تزوجت، (وفی رد المحتار: تحت) (قوله: من أحدهما) أشار إلى أن المتقدم من كلام العاقدين إيجاب سواء كان المتقدم كلام الزوج، أو كلام الزوجة والمتأخر قبول ح عن المنح فلا يتصور تقديم القبول، فقوله: تزوجت ابنتك إيجاب وقول الآخر زوجتكها قبول خلافا لمن قال إنه من تقديم القبول على الإيجاب وتمام تحقيقه في الفتح (قوله: لأن الماضي إلخ) قال في البحر: وإنما اختير لفظ الماضي؛ لأن واضع اللغة لم يضع للإنشاء لفظا خاصا، وإنما عرف الإنشاء بالشرع واختيار لفظ الماضي لدلالته على التحقيق والثبوت دون المستقبل۔اھ (3/9)