আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
92 views
in সালাত(Prayer) by (1 point)
Google map এ যে কোন জায়গার  দূরত্বে দুইটা option থাকে একটা by road - যা অনেক ঘুরাঘুরির পথ হয় কখনও কখনও, আরেকটা by walk - যা মোটামুটি সোজা পথ।

এখন আমার এলাকা থেকে সফরের এলাকা by road দেখায় ৮০km, কিন্তু by walk দেখায় ৬৭km, কোনটা ধরে কসর করবো?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
৭৭ কিলোর অধিক দূরত্ব অতিক্রম করলে মুসাফির হিসেবে গণ্য করা হবে। এই অতিক্রম যত দ্রুতগামী যানবাহন দ্বারা করা হোক না কেন?  মুসাফির হিসেবে গণ্য করা হবে।কয়েক মিনিটে ৭৭ কিলোর অধিক অতিক্রম করলেও মুসাফির হিসেবে গণ্য করা হবে।

لما في الهدایة:
" السفر الذي يتغير به الأحكام أن يقصد الإنسان مسيرة ثلاثة أيام ولياليها بسير الإبل ومشي الأقدام " لقوله عليه الصلاة والسلام " يمسح المقيم كمال يوم وليلة والمسافر ثلاثة أيام ولياليها " عمت الرخصة الجنس ومن ضرورته عموم التقدير وقدر أبو يوسف رحمه الله بيومين وأكثر اليوم الثالث والشافعي بيوم وليلة في قول وكفى بالسنة حجة عليهما " والسير المذكور هو الوسط " وعن أبي حنيفة رحمه الله التقدير بالمراحل وهو قريب من الأول."(كتاب الصلاة ، باب صلاة المسافر ، 1/ 80،ط:دارإحياء التراث العربي)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1293


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি যেই রাস্তায় ভ্রমণ করবেন, সেই রাস্তায় পায়ে হাটলে ৭৭ কিলো হলে মুসাফির হিসেবে গণ্য হবে। সুতরাং যদি রোডযোগে যাতায়াত করেন, তাহলে আপনি মুসাফির কিন্তু সোজাপথে সফর করলে আপনি মুকিম থাকবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 369 views
0 votes
1 answer 412 views
...