আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
105 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (40 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকা-তুহ।
আমার স্বামী মাসখানেক সফরে আছেন।যেখানে আছেন সেখানে অশ্লীলতার পরিবেশ বেশি।স্ত্রীর থেকে দূরে থাকার কারণে তার যৌনচাহিদা পূরণ করতে পারছে না এবং স্ত্রীকে নিয়ে যাওয়াও সম্ভব না।তার প্রায় সবসময় ইন্টারকোর্সের দৃশ্য মনে আসে, চোখে ভাসতে থাকে। যার কারণে কোনো কাজে বা ইবাদতে মন দিতে পারছে না।ইবাদতে অস্থিরতা বেড়ে যাচ্ছে,রেগে যাচ্ছে, মেজাজ খিটখিটে হচ্ছে। বারবার মাস্টারবেশনের করতে ইচ্ছে করে কিন্তু হারাম বলে তা করেনা ফলে শরীর আরও কাপতে থাকে,উত্তেজনা আরও বাড়ে।এ অবস্থায় সে যদি স্ত্রীর সাথে উত্তেজনামুলক কথা বলে এবং স্ত্রীকে কল্পনা করে মাস্টারবেশন করে এটা কি জায়েজ হবে?

নাকি এর কারণে গুনাহ হবে?

২. এ অবস্থায় সে কিভাবে নিজের যৌনচাহিদা মিটাবে?

1 Answer

0 votes
by (808,470 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিশিষ্ট ফকিহ আল্লামা রশিদ আহমদ রাহ বলেন,
হস্তমৈথুন সম্পূর্ণ  হারাম ও নাজায়েয । তবে কেউ কেউ যেমন ফকিহ আবুল লেইছ রাহ. মনে করেন,যিনা-ব্যবিচার থেকে বাঁচতে কেউ হস্তমৈথুন করে ফেললে তাকে শাস্তি দেয়া হবে না।(আহসানুল ফাতাওয়া-৮/২৪৯)

সু-প্রিয় পাঠকবর্গ!
বিনা জরুরতে শুধুমাত্র উপভোগের জন্য হস্তমৈথুন মাকরুহ। কারো বিবাহ করার সামর্থ না থাকলে (যদিও আজকাল এমন মানুষ পাওয়া দুস্কর) এবং লাগাতার রোজা রাখার পরও যদি কারো যৌনচাহিদা এমন পর্যায়ের থাকে যে, যেকোনো মুহুর্তে হারামে লিপ্ত থাকার প্রবল আশংকা থাকে,অথবা কোনো কারণে রোযা রাখা সম্ভবপর না হয়, তাহলে এমতাবস্থায় হস্তমৈথুনের রুখসত রয়েছে, তখন হস্তমৈথুন করলে গোনাহ হবে না।। তবে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে এমন কাজ সম্পাদন না করাই উচিৎ। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4344

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আশা করা যায় যে, গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...