আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
66 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আমার স্বামী প্রায়ই আমাকে বলে আমি তোমার সাথে থাকবো না, তোমার ফ্যামিলিকে জানাও। আবার বলে তোমার রাস্তা মাপো। সে আমাকে কথায় কথায় বলে আমার সাথে থাকবে না। কখনো বলে শুধু এই বাচ্চাটার জন্য কিছু করতে পারি না। তাহলে কবেই একটা কিছু হয়ে যেত। আবার বলে মোহরানার জন্য আমাকে ডিভোর্স দিতে পারে না। আবার বলে বাচ্চার দুধ খাওয়া বন্ধ হলে আমার থেকে আলাদা হয়ে যাবে। আমার মনে হচ্ছে সে পরকিয়া করে আর যেহেতু বারবার তালাকের কথা বলে তাই আমি আমার ফুফিকে আনছি। সে আমার ফুফিকে বলে আমি খারাপ, আপনি আপনার ভাইঝিরে নিয়ে যান। শুধু আমার বাবা মার দোষ বলে। আমি বললাম তুমি কি করতে চাও এখন। বলে তুমি নিজের রাস্তা মাপো। প্রায়ই বলে আমি খারাপ হলে নিজের রাস্তা মাপো। আমি এক পর্যায়ে রাগের মাথায় বলছি আমিও তোমার সাথে থাকতে চাই না। সে বলে,  তাহলে চলে যাছ না কেন। এরকম অনেক কথা বলছে। আমার সবকিছু মনেও নেই। ওরও মনে থাকেনা কি বলে না বলে। আমার মনে হচ্ছে ওর কোনো সেন্স থাকেনা যখন এসব কথা বলে। উল্লেখ্য আমি প্রচন্ড জ্বিন যাদুগ্রস্ত।  আমার মনে হয় ওরও এই ধরনের কোনো সমস্যা থাকতে পারে। এক্ষেত্রে কি তালাক হবে? তালাকের নিয়ত কেমন হতে হবে কিনায়া তালাক কার্যকর হওয়ার জন্য?

1 Answer

0 votes
by (805,980 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গ্রহণযোগ্য ফেকহি কিতাব "ফাতাওয়ায়ে হিন্দিয়া) তে বর্ণিত রয়েছে,
 لا يقع بها الطلاق إلا بالنية أو بدلالة حال كذا في الجوهرة النيرة. ثم الكنايات ثلاثة أقسام (ما يصلح جوابا لا غير) أمرك بيدك، اختاري، اعتدي (وما يصلح جوابا وردا لا غير) اخرجي اذهبي اعزبي قومي تقنعي استتري تخمري (وما يصلح جوابا وشتما) خلية برية بتة بتلة بائن حرامٌ
কেনায়া শব্দাবলী দ্বারা নিয়ত ব্যতীত বা তালাকের ব্যাপারে ইশরা ইঙ্গিত ব্যতীত তালাক পতিত হয় না।কেনায়া তালাক তিন প্রকার যথাঃ-
(১) যে সমস্ত শব্দাবলী দ্বারা তালাক ব্যতীত ভিন্ন কিছু বুঝা যায় না।যেমন,তোমার বিষয় তোমার হাতে,তুমি পছন্দ করো,তুমি গণনা করো। (২) যে সমস্ত শব্দাবলী দ্বারা তালাক হওয়া এবং না হওয়া উভয়টি বুঝায়।যেমন,তুমু বের হও,তুমি চলে যাও,তুমি আমার কওম থেকে দূরে চলে চাও,তুমি নেকাব পরিধান করো,তুমি পর্দার আড়ালে চলে যাও,তুমি উড়না পরিধান করো। (৩) যা তালাক এবং গালির উভয়টির সম্ভাবনা রাখে। হারাম,বায়িন,মুক্ত,দায়মুক্ত, বাত্তাহ,বাতলাহ ইত্যাদি শব্দাবলি।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1049

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
'তোমার সাথে থাকবো না, তোমার ফ্যামিলিকে জানাও। আবার বলে তোমার রাস্তা মাপো। ' এসব এবং প্রশ্নে পরবর্তীতে উল্লেখিত সবকিছুই কেনায়া বাক্য। তালাকের নিয়তে বললে বায়েন তালাক হবে। তালাকের নিয়তে না বললে কোনো তালাকই পতিত হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...