আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
96 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (42 points)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
১) আমি হাম্বলি মাজহাব অনুসরন করি। সম্প্রতি আমি আরবি ভাষা শিক্ষা করেছিলাম। এবং অনেকটাই পারি ও বুঝি। কিছু আরবি কিতাব বিশেষ করে হাম্বলিদের ফিকহের কিতাবগুলি অধ্যয়ন শুরু করেছি। এবং পড়া চলছে।  আমার যেটা জানতে চাই, আমার জন্য আরবির কোনো ভালো অভিধানের নাম বলে দিন আর পাশাপাশি একটা আরবি  একই শব্দের অনেক আরবি থাকে এমন একটা বই মানে আরবি সমার্থক শব্দের বই।


২) লিসানুল আরব কিতাবটা কিভাবে অধ্যয়ন করবো,  একটু গাইডলাইন বলে দিলে ভালো হত।

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

নিজে ইলমে দ্বীন শিক্ষা করা ও এর প্রচার ও প্রসার করার গুরুত্ব অপরিসীম।এ সম্পর্কে হাদীস শরীফে এসেছে…

 طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ

ইলম অর্জনের চেষ্টা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।… (সুনানে ইবনে মাজাহ, হাদীস ২২৪)

  অপর এক হাদীস শরীফে এসেছে,

مَنْ جَاءَهُ الْمَوْتُ وَهُوَ يَطْلُبُ الْعِلْمَ لِيُحْيِيَ بِهِ الْإِسْلَامَ فَبَيْنَهُ وَبَيْنَ الْأَنْبِيَاءِ فِي الْجَنَّةِ دَرَجَةٌ وَاحِدَةٌ..

যে ব্যক্তি দ্বীন যিন্দা করার নিয়তে (অর্থাৎ অন্যের মাঝে দ্বীন ছড়ানো এবং অন্যকে আমল করানোর উদ্দেশ্যে) ইলম শিখবে, আর এ অবস্থায় মৃত্যু বরণ করবে, জান্নাতে সে নবীগণের এত নিকটে থাকবে যে, তার ও নবীগণের মাঝে একটি মাত্র স্তরের পার্থক্য থাকবে।… (জামিউ বায়ানিল ইলম, ১/২০৭) 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
নিম্নোক্ত গ্রন্থ গুলি হতে আরবী অভিধান শিখতে পারেনঃ-

★আল- মু'জামুল ওয়াফী আধুনিক আরবী-বাংলা অভিধান

লেখক:  ড. মুহাম্মদ ফজলুর রহমান
প্রকাশনী:  রিয়াদ প্রকাশনী, ঢাকা

★আল-কাফী (বাংলা-আরবী অভিধান)

লেখক : ড. মুহাম্মদ ফজলুর রহমান
প্রকাশনী : রিয়াদ প্রকাশনী

★আরবী বাংলা অভিধান ১ম খণ্ড
(কামুস, আরবি বাংলা)
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

★আল মুনীর আরবি-বাংলা অভিধান

লেখক: ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান
প্রকাশনায়: দারুল হিকমাহ পাবলিকেশন্স লিমিটেড।

★মিসবাহুল লুগাত।

আরবি থেকে আরবি অভিধানের জন্য 'আল-মুনজিদ' এবং 'আল-মু'জামুল ওয়াসীত' অধ্যায়ন করতে পারেন। এছাড়াও, 'লিসানুল আরাব' ও 'আল-কামূসুল মুহীত পড়তে পারেন।

(০২)
লিসানুল আরব (لسان العرب) খুবই বড় ও গভীর একটি আরবি অভিধান। 

লিসানুল আরব শুরু করার আগে যেসব বিষয়ে জ্ঞান থাকা দরকার:

ইলমুস সরফ (صرف): ফে'ল, ইসম, মাসদার,,মাদ্দাহ চেনা,ইলমুন নাহু (نحو):,ই‘রাব, বাক্যগঠন বোঝার ক্ষমতা,কুরআন ও হাদিসের মৌলিক পরিচিতি,লাভ করা জরুরী।

যদি সরফ–নাহু দুর্বল হোন, আগে ইলমুস সরফ ও কাফিয়া/নাহু মির জাতীয় কিতাব ভালোভাবে আয়ত্ত করুন।

★লিসানুল আরব শেষ হরফ অনুযায়ী সাজানো।শব্দ খুঁজতে হলে শব্দের মূল ধাতু অর্থাৎ মাদ্দাহ বের করবেন।মাদ্দাহ এর শেষ অক্ষর দেখবেন।
সেই বাব (باب) থেকে শব্দ খুঁজবেন

উদাহরণ:
শব্দ: مكتوب
মাদ্দাহ: ك ت ب
শেষ অক্ষর: ب
باب الباب→ فصل الكاف → তারপর শব্দ

আগে শব্দের অর্থ বোঝার চেষ্টা করুন
তারপর,কবিতার শাওয়াহিদ,কুরআনের আয়াত,হাদিসের ব্যবহার,সব না বুঝলেও সমস্যা নেই,মূল অর্থ ধরলেই চলবে।

একসাথে শুধু লিসানুল আরব পড়া কঠিন। পাশে রাখুন—
আল-মুফরাদাত ফি গারিবিল কুরআন (রাগিব ইসফাহানি)
মুকতারুস সিহাহ
আল-কামুসুল মুহীত
বাংলা বা ইংরেজি আরবি ডিকশনারি (শুরুর দিকে)

নোট নেওয়ার অভ্যাস করুন
একটা খাতা রাখুন,শব্দ,মাদ্দাহ,সংক্ষিপ্ত অর্থ,কুরআনি/হাদিসি প্রয়োগ নোট করুন,এতে শব্দ মনে থাকবে অনেক বেশি।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...