আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
85 views
in সালাত(Prayer) by (3 points)
আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারাকাতুহ্।

১) সালাতে সূরা মূলক প্রথম ১৫ আয়াত প্রথম রাকআতে, দ্বিতীয় ১৫ আয়াত দ্বিতীয় রাকাআতে পড়া যাবে কি?

২) প্রথম রাকআতে সূরা মূলক ১৫ আয়াত পড়ে, পরবর্তী সূরা কোনগুলো মিলাতে যাবে? সূরা মূলকের পর সূরা নাবা তিলাওয়াত করলে কি সালাতের তারতীব ঠিক থাকবে?

1 Answer

0 votes
by (764,670 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

সুরা মুযযামিল এর ২০ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 
فَاقۡرَءُوۡا مَا تَیَسَّرَ مِنَ الۡقُرۡاٰنِ ؕ
 তোমরা কুরআন হতে যতটুকু সহজসাধ্য ততটুকু পড়। 

কুরআনে সুরার যেভাবে তারতীব বা সিরিয়াল আছে তার উল্টো করা যাবে না,বরং প্রথম রাকাতে যে সূরা পড়বে,পরের রাকাতে তার পরবর্তী সূরা পড়বে। কিন্তু প্রথম রাকাতে এক সূরা পড়ে, পরের রাকাতে উক্ত সূরার আগের কোন সূরা পড়া, যেমন প্রথম রাকাতে সূরা ফীল পড়া আর দ্বিতীয় রাকাতে সূরা হুমাজাহ পড়া মাকরূহ। কারণ এতে কুরআনের তারতীব পাল্টে দেয়া হচ্ছে। তাই প্রথমে এমন একটি সূরা দিয়ে শুরু করবে, যেন উক্ত সূরার পর পরের রাকাতে পড়ার মত কোন সূরা থাকে। তবে যদি ভুলে এমনটি করে তাহলে সমস্যা নেই।

এক সূরা পড়ার পর মাঝখানে এক সূরা বাদ দিয়ে পরের সূরা পড়া মাকরূহ্ তবে দুই সূরা বাদ দিয়ে পড়াতে কোন সমস্যা নেই।

যেমন, প্রথম রাকাতে সূরা ফীল পড়ার পর, দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ বাদ দিয়ে সূরা মা’ঊন পড়া মাকরূহ। কিন্তু সূরা কাউসার বা কাফিরূন বা এর পরের সূরাগুলো পড়াতে কোন সমস্যা নেই।

ويكره فصله بسورة بين سورتين قرأهما فى ركعتين لما فيه من شبهة التفضيل والهجر، (مراقى الفلاح على هامش الطحطاوى، فصل فى المكروهات-287، الدر المختار مع الشامى- 2/269)

কুরআনের কারীমের সূরার সিরিয়াল রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই সাহাবাগণ রাঃ পেয়েছেন। সুতরাং এতে সন্দেহ করার কোন সুযোগ নেই।

فَقَالَ عُثْمَانُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِمَّا يَأْتِي عَلَيْهِ الزَّمَانُ وَهُوَ تَنْزِلُ عَلَيْهِ السُّوَرُ ذَوَاتُ الْعَدَدِ فَكَانَ إِذَا نَزَلَ عَلَيْهِ الشَّىْءُ دَعَا بَعْضَ مَنْ كَانَ يَكْتُبُ فَيَقُولُ ضَعُوا هَؤُلاَءِ الآيَاتِ فِي السُّورَةِ الَّتِي يُذْكَرُ فِيهَا كَذَا وَكَذَا وَإِذَا نَزَلَتْ عَلَيْهِ الآيَةُ فَيَقُولُ ضَعُوا هَذِهِ الآيَةَ فِي السُّورَةِ الَّتِي يُذْكَرُ فِيهَا كَذَا وَكَذَا

উছমান রাদিয়াল্লাহু আনহু বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর উপর এমন এক যামানাও এসেছে যখন তাঁর উপর বহুসংখ্যক সূরা এক সঙ্গে নাযিল হয়েছে। ঐ যুগে তাঁর উপর কোন বিষয় নাযিল হলে ওয়াহী লেখকগণের কাউকে ডেকে তিনি বলতেন এ আয়াতগুলো যে সূরায় অমুক অমুক বিষয়ের উল্লেখ আছে, সে সূরায় অন্তর্ভূক্ত কর। কোন আয়াত নাযিল হলে বলতেন, এই আয়াতটি যে সূরায় অমুক অমুক বিষয়ের উল্লেখ আছে সে সূরায় অন্তর্ভূক্ত কর। [সুনানে তিরমিজী, হাদীস নং-৩০৮৫, মুস্তাদরাক আলাস সহীহাইন, হাদীস নং-২৮৭৫, মারেফাতুস সুনান ওয়াল আছার, হাদীস নং-৩০৫৯, মুসনাদে আহমাদ, হাদীস নং-৩৯৯]

تَرْتِيبُ السُّوَرِ هَكَذَا هُوَ عِنْدَ اللَّهِ فِي اللَّوْحِ الْمَحْفُوظِ عَلَى هَذَا التَّرْتِيبِ وَعَلَيْهِ كَانَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْرِضُ عَلَى جِبْرِيلَ كُلَّ سَنَةٍ

সূরার তারতীব এমনি। এমনি আছে আল্লাহর কাছে লওহে মাহফূজে। আর এ তারতীবের সাথেই প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাঈলকে শুনাতেন। [আলইতকান ফী উলুমিল কুরআন লিসসুয়ূতী-১/২১৭]

বিস্তারিত জানুনঃ- 

নামাজে সুরার তরতিব ঠিক রাখতে হবে 
ইচ্ছাপূর্বক ভাবে তারতিবের খেলাফ পড়া মাকরুহ।
অনিচ্ছায় এমন হয়ে গেলে কোনো সমস্যা হবেনা।
নফল,সুন্নাত নামাজের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। 

বিস্তারিত জানুনঃ  

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,   
১) সালাতে সূরা মূলক প্রথম ১৫ আয়াত প্রথম রাকআতে, দ্বিতীয় ১৫ আয়াত দ্বিতীয় রাকাআতে পড়া যাবে।

এতে কোনো সমস্যা নেই।

২) প্রথম রাকআতে সূরা মূলক ১৫ আয়াত পড়ে,পরের রাকআতে কুরআনের পরবর্তী যেকোনো সূরা মিলানো যাবে।

প্রথম রাকআতে সূরা মূলক পড়ার পর পরের রাকাতে সূরা নাবা তিলাওয়াত করলে  সালাতের তারতীব ঠিক থাকবে।

এতে কোনো সমস্যা নেই।

আরো জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...