আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
79 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (25 points)
আস্সালামুআালাইকুম হুজুর,
আমার কিছু বিষয় সম্পর্কে জানার ছিল -

১)যদি কোনো মহিলা শিক্ষিকা কোনো সাবালক ছাত্রকে প্রশ্ন করে যে " আফগানিস্তানের রাজধানীর নাম কি? " আর ছাত্র দুষ্টুমি করে উত্তর দেয় যে " কবুল " পরে শিক্ষিকা সঠিক উত্তরটি বলে যে " কাবুল " এবং আশেপাশে বেশ কিছু মানুষজন থাকে যারা ইসলামে সাক্ষী হতে পারে বিয়ের সময়। এক্ষেত্রে কি উক্ত শিক্ষক এবং ছাত্রের মধ্যে বিবাহ হয়ে যাবে?

২) দুইজন সাবালেক ছেলে ও মেয়ে যদি উপযুক্ত সাক্ষীদের সামনে শুধু কবুল বলে দুইজনই কোনো বিবাহ বিষয়ক কথা বার্তা  ছাড়াই তাহলে কি তাদের মাঝে বিবাহ সংঘটিত হবে?

৩) যদি কোনো ছেলে কোনো মেয়েকে  বলে ছেলেটির কোনো কাজ কবুল করতে যেমন ছেলেটি কোনো উপহার দিলে মেয়েটিকে যদি কবুল করতে বলে উপযুক্ত সাক্ষীদের সামনে আর মেয়েটি যদি কবুল বলে  তাহলে কি এক্ষেত্রে তাদের মাঝে বিবাহ হয়ে যাবে?

৪) কোনো গেমস খেলার সময় অনেকসময় এমন কিছু লিখা আাসে যেগুলোতে দেখা যায় কোনো মেয়ে বলছে যে তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে। তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এসব কথা যদি কোনো মেয়ে মুখে বলে ফেলে বা ক্লিক করে সেই লিখার উপর তাহলে কি তার ভবিষ্যতে বিয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে?

৫) অনেক গেমসের ক্ষেত্রে যদি কোনো শিরকি কথা বার্তা লিখা উঠে আর গেমস যে খেলে সে না বুঝেই বা না খেয়াল করেই সেগুলোতে ক্লিক করে গেমস খেলতে থাকে তাহলে এক্ষেত্রে কি তার ইমানে কোনে সমস্যা হবে? বা শিরক হয়ে যাবে?  যেহেতু সে না খেয়াল করে ক্লিক করেছে বা ইংরেজিতে লিখা থাকার কারণে সঠিক বুঝতে পারেনি।

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) প্রশ্নের বিবরণমতে শিক্ষিকা এবং ছাত্রের মধ্যে বিবাহ হবে না। বিয়ে হওয়ার প্রশ্নই আসে না 

(২) দুইজন সাবালেক ছেলে ও মেয়ে যদি উপযুক্ত সাক্ষীদের সামনে শুধু কবুল বলে, বিবাহ বিষয়ক কথা বার্তা ছাড়া, তাহলে তাদের মাঝে বিবাহ সংঘটিত হবে না।

৩) যদি কোনো ছেলে কোনো মেয়েকে  বলে ছেলেটির কোনো কাজ কবুল করতে যেমন ছেলেটি কোনো উপহার দিলে মেয়েটিকে যদি কবুল করতে বলে উপযুক্ত সাক্ষীদের সামনে আর মেয়েটি যদি কবুল বলে,  তাহলে এক্ষেত্রে তাদের মাঝে বিবাহ সংগঠিত হবে না।

৪) প্রশ্নের ভবিষ্যতে বিয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

৫) প্রশ্নের বিবরণমতে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...