আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
97 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (1 point)

আসসালামু আলাইকুম। আমার বাবা অগ্রণী ব্যাংকে সিনিয়র অডিট অফিসার পদে চাকরি করতেন এবং বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। উনার ৩ মেয়ে, ছেলে নেই। আমাদের ফ্যামিলি বর্তমানে যে ফ্ল্যাটটিতে থাকে, তার ক্রয়মূল্যের বেশিরভাগ অংশ বাবার পেনশনের হারাম টাকায় কেনা। উনার হালাল কিছু পৈতৃক সম্পত্তি আছে যেগুলো ওয়ারিশদের মধ্যে ঝামেলার কারণে তাৎক্ষণিকভাবে বিক্রি করা যাচ্ছে না বা বিক্রি করলেও খুব কম মূল্যে বিক্রি করতে হবে। উনার পেনশনের টাকা থেকে এখন ইটখোলার ব্যবসায় ইনভেস্ট করা আছে এবং এখান থেকে প্রাপ্ত লভ্যাংশ দিয়েই সংসারের খরচ চলে। উনার কিছু জায়গা কেনা থাকলেও ঐগুলো বিক্রি করলে সুবিধাজনক লভ্যাংশ পাওয়া যাচ্ছে না দেখে বিক্রি করছেন না। 

প্রশ্নসমূহ: 

১. আমাদের যেহেতু বর্তমানে হালাল উপার্জনের স্থায়ী কোনো উৎস নেই, বাবার পেনশনের টাকাগুলো থেকে কি কোনোভাবে উপকৃত হওয়া যাবে যেন হালাল ইনকামের উৎস তৈরি করা যায় নাকি ঐ টাকাগুলো একদমই ব্যবহারের অনুপযোগী? বর্তমানে আমাদের উপার্জনের একটি হালাল উৎস তৈরি করা দরকার এবং এই অর্থগুলোর উপরই পরিবার নির্ভরশীল। উদাহরণস্বরূপ বাবার উপার্জনের হারাম টাকা ব্যবসায় ইনভেস্ট করে প্রাপ্য লভ্যাংশ কি হালাল হবে (যদি আসল টাকা পরে দান করে দেয়ার ইচ্ছে থাকে)? 

২. বাবার পরিবারের বর্তমানে বসবাসরত ফ্ল্যাটটিতে হালালভাবে থাকার জন্য কি বাবার সম্পদের হারাম অংশ থেকে সমপরিমান টাকা দান করবে নাকি হালাল সম্পত্তি দান করবে?

৩. বাবার কমদামে কিছু জায়গা কেনা ছিল (ক্রয়মূল্যের সিংহভাগ হারাম উপার্জন থেকে), জায়গাগুলো বিক্রি করে আসল টাকা সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিলে বাকি বর্ধিত মূল্য কি হালাল হবে? বর্তমানে জায়গার দাম ৬০-৭০ লাখ কিন্তু কেনা হয়েছিল ১ লাখ দিয়ে।

৪. বাবার পেনশনের টাকায় বাড়ি করে প্রাপ্ত বাড়িভাড়া কি হালাল হবে?

৫. পেনশনের ঢাকা ইসলামী ব্যাংকে রেখে লভ্যাংশ নেয়া হালাল হবে?

৬. ক্রয়মূল্যের অর্ধেক হারাম টাকায় এবং বাকি অর্ধেক হালাল টাকায় একটি জায়গা কিনে, হালাল টাকায় বাড়ি করা হল। পরবর্তিতে যদি এই জায়গার ক্রয়মূল্যের হারাম টাকার সমপরিমাণ টাকা দান করে দিতে মনস্থির করে, তাহলে বর্তমানের প্রয়োজন সাপেক্ষে কি এই হারাম টাকা জায়গা কেনার কাজে ব্যবহার করলে বাড়িভাড়া হালাল হবে?

৭.পেনশনের টাকায় ব্যবসার উদ্দেশ্যে স্বর্ণ কিনে রেখে পরে বিক্রি করে দিলে যদি বর্ধিত লভ্যাংশ পাওয়া যায়, তাহলে ঐ লভ্যাংশ কি হালাল হবে?

৮. বিয়ের পর যেহেতু মেয়েদের ভরণপোষণের দায়িত্ব স্বামীর উপর এবং আমার বাবার উপার্জন সুদের সাথে জড়িত, তাই আমার বাবার বাড়িতে বেড়াতে যাওয়া ও ৩-৪ দিনের জন্য অবস্থান করা কি হালাল হবে?

৯. আমার বাবার বিয়ের আগে দেওয়া নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন- কাপড়, বই, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি কি এখন ব্যবহার করলে হালাল হবে?

১০. আমি কি বাবার ব্যাংক থেকে উপার্জন করা সম্পদের উত্তরাধিকারী হতে পারব?

১১. বাবার পেনশনের টাকা থেকে অনেক টাকাই ব্যবসার জন্য ইনভেস্ট করে লস হয়েছে। পাওনাদাররা ফেরত দিতে না পারায় পাওনাদারদের কিছু টাকা ছাড়ও দিয়েছে। ঐ লস হওয়া টাকাগুলো এবং পাওনাদারদের যে পাওনা ছাড় দিয়েছে, ঐগুলো কোনোভাবে উনার সওয়াবের নিয়তছাড়া দান হিসেবে গৃহীত হওয়ার সুযোগ আছে যেহেতু উনার হারাম টাকাগুলো দান করতে হবে?

1 Answer

0 votes
by (814,620 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
হারাম মূল দ্বারা যদি কেউ হালাল উপায়ে কিছু উপার্জন করে, যে উপার্জনের তার শ্রমও থাকবে, ফুকাহায়ে কেরামের মতে এখানে মূলধন হারাম থাকার কারণে ঐ ব্যক্তির উপার্জন হারাম হবে না। বরং হালালই থাকবে। কেননা এখানে তার হালাল শ্রম রয়েছে। এবং পদ্ধতিও হালাল ছিল। হ্যা, তার উপর ওয়াজিব,সে ঐ হারাম মূলধনকে তার মালিকের নিকট ফিরিয়ে দিবে বা সওয়াবের নিয়ত ব্যতীত সদকাহ করে দিবে। কারো সামর্থ্য থাকাবস্থায় হারাম মূলধন দ্বারা ব্যবসা করা কখনো জায়েয হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2941

(২)
বাবার পরিবারের বর্তমানে বসবাসরত ফ্ল্যাটটিতে হালালভাবে থাকার জন্য হালাল সম্পত্তি দান করতে হবে।

৩. বাবার কমদামে ক্রয়কৃত জায়গার সম্পূর্ণ টাকা সদকাহ করতে হবে।

৪. বাবার পেনশনের টাকায় বাড়ি করে প্রাপ্ত বাড়িভাড়া  হালাল হবে না।

৫. পেনশনের ঢাকা ইসলামী ব্যাংকে রেখে লভ্যাংশ নেয়া হালাল হবে না।

৬. ক্রয়মূল্যের অর্ধেক হারাম টাকায় এবং বাকি অর্ধেক হালাল টাকায় একটি জায়গা কিনা হলে, জায়গার অর্ধেক মূল্য সদকাহ করতে হবে।

৭.পেনশনের টাকায় ব্যবসার উদ্দেশ্যে স্বর্ণ কিনে রেখে পরে বিক্রি করে দিলে যদি বর্ধিত লভ্যাংশ পাওয়া যায়, তাহলে লভ্যাংশ হারাম হবে না।যদি পেনশন বাধ্যতামূলক হয়। 

৮. আপনার জন্য বাবার বাড়িতে বেড়াতে যাওয়া ও ৩-৪ দিনের জন্য অবস্থান করা হালাল হবে না। করলে সেই পরিমাণ টাকা সদকাহ করতে হবে।

৯. আপনার বাবার বিয়ের আগে দেওয়া নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন- কাপড়, বই, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি এখন ব্যবহার করতে পারবেন না।

১০. বাবার ব্যাংক থেকে উপার্জন করা সম্পদের উত্তরাধিকারী কেউ ই হবে না।

১১. প্রশ্নটি অস্পষ্ট। 




(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (1 point)
আসসালামু আলাইকুম। কিছু অস্পষ্টতা থেকে যাওয়াতে আবার প্রশ্ন করতে হচ্ছে। কিছু ব্যক্তিগত সমস্যার জন্য কমেন্ট করতে দেরি হয়েছে। অনুগ্রহ করে উত্তরগুলো জানিয়ে দিলে খুব উপকার হবে ইনশাআল্লাহ, উত্তরগুলোর উপর গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ নির্ভর করছে। 

১. উপরের ১ নং উত্তরে যা বুঝিনি, 

হারাম মূল দ্বারা ব্যবসার সুরত এরকম যে আমার বাবা শুধু মূলধন সরবরাহ করছেন, তার কোনো শ্রম ব্যবসায় নেই অর্থাৎ মুদারাবা সিস্টেমের মূলধন সরবরাহকারীএক্ষেত্রে উনার যে লভ্যাংশ আসবে, তা হালাল হবে কি না

২.  ২নং প্রশ্নের উত্তরে যা বুঝিনি: 

* যদি হালাল সম্পদ না থাকে, তখন কীভাবে এক্ষেত্রে দান করবে?

* আর হালাল সম্পদগুলো আমাদের হালালভাবে থাকা-খাওয়ার জন্য একান্ত প্রয়োজনএক্ষেত্রে হালাল সম্পদ দান করে দিলে আমাদের কাছে আর কোনো হালাল সম্পদ থাকবে নাএক্ষেত্রে কি হারাম সম্পদ দান করবে, যা তিনি ব্যাংকের চাকরী থেকে উপার্জন করেছিলেন? হালাল সম্পত্তি দান করে দিলে আমাদের তো হারাম থেকে বের হওয়ার আর কোনো সম্বলই থাকবে না। 


৩. ৩নং প্রশ্নের উত্তরে যা বুঝিনি -  

সম্পূর্ণ ৬০-৭০ লাখ টাকা অর্থাৎ জায়গার বর্তমান মূল্য সম্পূর্ণটা দান করে দিতে হবে নাকি জায়গা কেনার সময়ের তখনকার মূল্য (১ লাখ টাকা) দান করবে?


৬. ৬ নং প্রশ্নে যা বুঝিনি - 

* হুজুর, আমার প্রশ্নটি ছিল, অর্ধেক হারাম টাকায় জায়গা কেনা হলে এবং পরবর্তীতে হারাম টাকাটা দান করে দেয়ার নিয়ত থাকলে, হারাম টাকাটা দান করে দেয়ার আগ পর্যন্ত জায়গা থেকে প্রাপ্ত বাড়িভাড়া হালাল হবে কি না?

৭. ৭ নং প্রশ্নে যা বুঝিনি: 

* হারাম টাকায় ব্যবসার উদ্দেশ্যে স্বর্ণ কিনে রেখে পরে বিক্রি করে দিলে প্রাপ্ত লভ্যাংশ যদি হালাল হয় তাহলে উপরের ৩ নং প্রশ্নে 

জায়গা কেনার পর যে বর্ধিত মূল্য পাওয়া যাবে তা কি "হারাম" হবে ফাতওয়া দেয়া হয়েছে ? হারাম হলে তা কেন হারাম যেহেতু ৩ ও ৭ নং প্রশ্নের সুরত একই মনে হচ্ছে?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...