আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
51 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (16 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
ছোটবেলায় আমার খালামুনিরা আমাকে কিছু ডায়েরি উপহার দিয়েছিলেন জন্মদিনে। জন্মদিন পালন করা হারাম তাই বুঝ হওয়ার পর থেকে আমি ডায়েরিগুলো সেভাবেই রেখে দিয়েছি। ভাবছি ফেলে দিবো । তখন তো আমি বুঝতে পারিনি জন্মদিন পালন করতাম। এখন আলহামদুলিল্লাহ এসব থেকে বের হয়ে আসছি। আমি কি ডায়েরিগুলো ব্যবহার করতে পারবো? ইসলামিক কিছু লিখা লিখতে পারবো সেই ডায়েরিতে?নাকি ফেলে দিবো?

1 Answer

0 votes
by (805,290 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
গিফট যেহেতু আপনাকে দেয়া হয়েছে।যারা দিয়েছেন,তারা অন্তর থেকেই দিয়েছেন।তাই এগুলোর মালিক আপনি।তাই চাইলে এগুলোকে আপনি নিজের কাছেও রেখে দিতে পারেন।আবার চাইলে নিকটাত্মীয় কাউকে দান করে দিতেও পারেন।আপনার কোনো আত্মীয় ছোটবোনকে দিয়ে দিতে পারেন।নিজের কাছে রাখার চেয়ে কাউকে দিয়ে দেয়াই উত্তম হবে।

ঐ জিনিসগুলো কে আপনার কাছে তাঁদের মন রক্ষার্থে রাখতে পারবেন,যতদিন না তারা পূর্ণ হেদায়তের পথে আসছেন।এক্ষেত্রে আপনি তাদেরকে হেকমতের সাথে দাওয়াত ও তাবলীগ করবেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2755

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জন্মদিন উপলক্ষে আপনাকে যেই হাদিয়া গুলো দেয়া হয়েছে, সেগুলো ব্যবহারের রুখসত থাকলেও অন্য কাউকে দিয়ে দেয়াই উত্তম।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...