আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
48 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (15 points)
edited by
আসসালামু আলাইকুম শায়খ

স্বামী স্ত্রী এর যেকোন একজন মারা গেলে কি সত্যিই বেগানা হয়ে যায় একে অপরের?তার কথা মনে করতে পারবে না?অনেকেই এই শোক কাটাতে পারে না কখনোই, সবসময় তাকে মনে করে, তার সৃতি নিয়ে সারা জীবন কাটািয়ে দেয়,তার পরিচয়ে  নিয়ে দুনিয়ায় থাকতে চায় এবং ,তার জন্য অপেক্ষা করে , এই গুলোকি নাজায়েজ? , বলতে পারবে না আমি অমুকের স্বামী বা অমুকের স্ত্রী,যদি সত্যি বেগানা হয়ে যায়?আল্রাহর কাছে বলা যাবে না ইয়া আল্লাহ, আপনি আমার স্বামী/স্ত্রী / সঙ্গীকে মাফ করে দিয়েন, তার সাথে আমাকে জান্নাতে রাখিয়েন?

1 Answer

0 votes
by (809,370 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোনো কারণে স্ত্রীর সাথে দুনিয়াতে বিচ্ছেদ হলে, যদি ঐ স্ত্রীর আর কোথাও বিয়ে না হয়, এবং সে যদি জান্নাতে তালাক প্রদানকারী স্বামীর সাথে থাকতে চায়, তাহলে আল্লাহ চাইলে তার এই কামনাবাসনা কে পূর্ণ করতে পারবেন।  তবে সে জান্নাতে যেতে পারবে কি না? এবং জান্নাতে যাওয়ার পর তার এই ইচ্ছা থাকবে কি না? সেটাও উল্লেখযোগ্য একটি বিষয়।

যদি ঐ স্ত্রী পরবর্তীতে বিয়ে করে নেন, তাহলে সর্বশেষ স্বামীর সাথে উনি জান্নাতে থাকবেন।

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/49667

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামী স্ত্রী এর মধ্য থেকে যেকোনো একজন মারা গেলে, অপরজন বেগানা হয়ে যায়। স্বামী মারা গেলে স্ত্রী ইদ্দত পর্যন্ত অন্য কোথাও বিয়ে করতে পারবে না। তখন এটা বলা যাবে না যে, আমি অমুকের স্বামী বা অমুকের স্ত্রী। হ্যা, সাবেক স্বামী বা সাবেক স্ত্রী বলা যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...