আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
62 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (11 points)
আমি দেখছি গোসল করার জন্য ওয়াসরুমে যাবার জন্য রেডি হচ্ছি,৩ টলাতে ওয়াসরুম আমি শুধু গায়ে একটা গামছা জড়িয়েছি আর হাতে গোসল করার জিনিস,হাটছি আর আমার গামছা বারবার খুলে গিয়ে আমার বক্ষ বেরিয়ে পড়ছে,আমি হাটছি এক মেয়ের সাথে দেখা ২ তলায় সে বলল ২ তলায় জায়গা পাবে বলে মনে হয় নাহ আর তার ইচ্ছেও নেই তাদের তলায় গোসল করি,আমি তখন তাকে বললাম আমি আসলে ৩ তোলার বাথরুমে যাচ্ছি কিন্তু ৩ তলায় গিয়ে দেখলাম অনেক লোক ফাকা ছাদ কোনো বাথরুম খুঁজে পাচ্ছি না, আর আমি ভাবছি হয়ত আছে হয়ত আছে ভেবে ওদের সামনে দিয়েই যাচ্ছি আর ওই গামছা পড়েই আর আমার গামছা বার বার খুলে যাচ্ছে আর আমার বুক বেরিয়ে যাচ্ছে আমার অনেক লজ্জা ও খারাপ লাগছে ওই লোকেরা খারাপ ভাবেই তাকিয়ে আছে এমন অবস্থায় কি করবো কিছু না বুঝে ছাদের এক ফাকা ধারে বসলাম সবাই আমাকে দেখতে তাও পাচ্ছ,কিছুক্ষণ পর আমি হঠাৎ ছাদ থেকে পড়ে গেলাম নিচে অনেক পাথর এবড়োখেবড়ো হয়ে পড়ে ছিল তার ওপরে পড়লাম, আর পাশে থেকে একটা লোক বলছে এমন তো হবারই ছিল এমন তো হবারই ছিল
কিন্তু কোনো ক্ষতি হয়নি শুধু ভয় পেয়েছি অনেক..

1 Answer

0 votes
by (763,050 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم 

হাদীস শরীফে এসেছে 

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي ابْنُ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا رَأَى أَحَدُكُمْ رُؤْيَا يُحِبُّهَا فَإِنَّمَا هِيَ مِنَ اللَّهِ، فَلْيَحْمَدِ اللَّهَ عَلَيْهَا، وَلْيُحَدِّثْ بِهَا، وَإِذَا رَأَى غَيْرَ ذَلِكَ مِمَّا يَكْرَهُ، فَإِنَّمَا هِيَ مِنَ الشَّيْطَانِ، فَلْيَسْتَعِذْ مِنْ شَرِّهَا، وَلاَ يَذْكُرْهَا لأَحَدٍ، فَإِنَّهَا لاَ تَضُرُّهُ ".

আবূ সা‘ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন, যেখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে, যা সে পছন্দ করে, তাহলে তা আল্লাহর পক্ষ থেকে। তাই সে যেন এ জন্য আল্লাহর প্রশংসা করে এবং অন্যের কাছে তা বর্ণনা করে। আর যদি এর বিপরীত অপছন্দনীয় কিছু দেখে, তাহলে তা শয়তানের পক্ষ থেকে। তাই সে যেন এর ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চায়। আর কারো কাছে যেন তা বর্ণনা না করে। তাহলে এ স্বপ্ন তার কোন ক্ষতি করবে না। ( বুুুখারী ৬৯৮৫, ইসলামিক ফাউন্ডেশন- ৬৫১৪)
,
উপরোক্ত হাদীসের আলোকে দুঃস্বপ্ন দেখলে আমাদের যা যা করতে হবেঃ
১) দুঃস্বপ্নের ক্ষতি ও অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। এভাবে সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত।
২) শয়তানের অনিষ্ট ও কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। এবং এর জন্য আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়তে হবে। কারণ, খারাপ স্বপ্ন শয়তানের কুপ্রভাবে হয়ে থাকে।
৩) ঘুম ভাঙার পর বাঁ দিকে তিনবার থুথু নিক্ষেপ করতে হবে। এটা করতে হবে শয়তানের প্রতি ঘৃণা প্রকাশ ও তার চক্রান্তকে অপমান করার জন্য।
৪) যে দিক ফিরে দুঃস্বপ্ন দেখেছে তা পরিবর্তন করে অন্য দিক ফিরে ঘুমাতে হবে। অবস্থাকে বদলে দেয়ার ইঙ্গিত স্বরূপ এটা করতে বলা হয়েছে।
৫) খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে বলা যাবে না। আর নিজেও এর ব্যাখ্যা করতে চেষ্টা করা থেকে বিরত থাকতে হবে।

আরো জানুনঃ 

★স্বপ্নে নিজেকে এভাবে বিবস্ত্র দেখার ব্যাখ্যা হলো শরীয়তের উপর আমলের কমতি ও গুনাহের দিকে ধাপিত হয়ে যাওয়ার আশংকা ।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, 
আপনার জন্য উচিত,পূর্ণ শরীয়তের উপর চলার চেষ্টা করবেন।
আমলের কমতি কাটিয়ে উঠবেন।

গুনাহ থেকে হেফাজতের সর্বোচ্চ চেষ্টা করবেন।
,
ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন, তিন কুল তিন তিন বার করে পড়ে পুরো শরীর ফুক দিবেন।
আপনার আমল বাড়িয়ে দিতে হবে,দ্বীনদার লোকদের সাথে উঠাবসা করতে হবে,পবিত্র হালতে থাকতে হবে,অহংকার থেকে বেঁচে থাকতে হবে। 
বেশি বেশি কুরআন তেলাওয়াত, যিকির আযকার,ফরজ সহ নফল নামাজ পড়তে হবে। 
চাইলে কিছু টাকা দান ছদকাহ করতে পারেন।
,
স্বপ্নের কথা কাউকে বলা যাবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...