কুরআন–সুন্নাহর বিষয়ে কথা বলার ক্ষেত্রে একটি বড় মূলনীতি হলো,
ইলম অর্জন ছাড়া কথা বলা যাবেনা।
আল্লাহ তায়ালা বলেন:
“তোমরা সে বিষয়ে কথা বলো না, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই।”
(সূরা আল-ইসরা: ৩৬)
রাসূল ﷺ বলেন:
“যে ব্যক্তি ইলম ছাড়া কুরআন সম্পর্কে কথা বলল, সে যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করল।”
(তিরমিযি)
এই হুকুম হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রেও প্রযোজ্য।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আপনি যদি আলেম না হোন,সেক্ষেত্রে হাদীস যদি সহিহ সূত্রের হাদিস হয়, নিজের পক্ষ থেকে ব্যাখ্যা না জুড়ে দেয়া হয়,কোনো মাসআলা বের না করা হয়,
বরং “আলিমরা বলেছেন…” বা “হাদিসে এসেছে…” বলে বর্ণনা করে
তাহলে তা জায়েজ।
যদি কেউ, উসূলুল হাদিস জানে না,নাসিখ-মানসুখ বোঝে না জানে না,সব হাদিস একত্রে বিশ্লেষণ করতে জানে না
তবুও বলে, “এই হাদিস অনুযায়ী এটা হারাম / এটা ফরজ”
এটি কোনো ক্রমেই জায়েজ নেই।