আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
81 views
in পবিত্রতা (Purity) by (1 point)
edited by
আসসালামু আলাইকুম

সকালে এবং বিকালে রাস্তার পাশে যাদের দোকান ও বাড়ি রয়েছে তারা অনেক সময় রাস্তার ধূলাবালি দূর করার জন্য পানি ছিটিয়ে দেয়। এমতাবস্থায় রাস্তা দিয়ে অনেক সময় হেঁটে যাওয়ার সময় সেই পানির ছিটা এসে শরীরে পড়ে।

প্রশ্ন ১ / রাস্তায় হাটার সময় এমন পানির ছিটা এসে শরীরে পড়লে, যিনি পানি ছিটায় তাকে গিয়ে কি জিজ্ঞেস করবো পানি পাক নাকি নাপাক? অনেক সময় বালতি বা মগে করে পানি ছিটায়।

প্রশ্ন ২/ অনেক সময় যিনি পানি ছিটায় তাকে জিজ্ঞেস করার মতো পরিস্থিতি না থাকলে কিভাবে পাক নাকি নাপাক নির্ধারন করবো? কারণ কিছু বদমেজাজি মানুষকে পানি পাক নাকি নাপাক জিজ্ঞেস করলে রেগে যাওয়ার মতো পরিস্থিতি হয়।

প্রশ্ন ৩/ শ্বশুরবাড়ির লোকেরা জাহেল। পাক পবিএতার কোনো ছিটেফোঁটা ওদের মধ্যে নেই। যদি ওদের অসতর্কার জন্য বাথরুমে কোনো নাপাকি লেগে থাকে এবং একই বাথরুম আমি ব্যবহারের জন্য আমার শরীরে অজান্তেই যদি নাপাক লেগে যায়। সেক্ষেত্রে শরীরে নাপাক লাগার বিষয়টি আমি না জানতে পারলে আমার নামাজ কি আদায় হবে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

আল্লাহ তায়ালা বলেছেন

وثيابك فطهر

কাপড় পবিত্র রাখো,,,
(সুরা আল মুদ্দাচ্ছির ০৪)

https://www.ifatwa.info/2677 নং ফাতাওয়ায় বর্ণনা করা হয়েছে যে,

ইবনে আবেদীন শামী রাহ লিখেন,

(قوله: وطين شارع)طين الشوارع عفو وإن ملأ الثوب للضرورة ولو مختلطا بالعذرات وتجوز الصلاة معه.................أقول: والعفو مقيد بما إذا لم يظهر فيه أثر النجاسة كما نقله في الفتح عن التجنيس

প্রয়োজনের ধরুণ রাস্তার মাঠি ক্ষমাযোগ্য। যদিও কাপড় মাঠি দ্বারা লেপ্টে যাউক না কেন এবং যদিও সেই মাঠি নাজাসত দ্বারা মিশ্রিত হউক না কেন।এদ্ধারা নামায বিশুদ্ধ হবে।তবে যদি  নাজাসতের চিন্থ দৃশ্যমান থাকে,(এক দিরহামের বেশী হলে)তাহলে নামায বিশুদ্ধ হবে না।(রদ্দুল মুহতার-১/৪২৪) 

শরীয়তের বিধান মতে সাধারণ অবস্থায় রাস্তার কাদা পাক। তা কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে না। তবে যদি কাদায় নাপাকি দেখা যায় কিংবা নাপাকির গন্ধ অথবা রং প্রকাশ পায় তবে তা নাপাক। এটি কাপড়ে লাগলে ঐ জায়গা ধুয়ে নিতে হবে। 

আলআশবাহ ওয়ান নাযাইর ১/১৯৯; ফাতাওয়া বাযযাযিয়া ৪/২৩; ফাতহুল কাদীর ১/১৮৬; আততাজনীস ১/২৫৯।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(১-২)
প্রশ্নে উল্লেখিত ছুরতে তাকে জিজ্ঞাসা করতে হবেনা। এক্ষেত্রে আপনার কাপড়ে/শরীরে নাপাকির চিহ্ন/গন্ধ না পেলে আপনার শরীর/কাপড়কে পাক হিসেবে ধরবেন।

(০৩)
এক্ষেত্রে বাথরুম ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

যেকোনো হাতলে হাত দেয়ার পর হাত ধুয়ে নিবেন।

সতর্কতা অবলম্বন করলে আর কোনো সমস্যা হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...