আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
57 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (22 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

প্রতি সেকেন্ডে লক্ষ-কোটি নেকীর দোয়া

قال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :যে ব্যক্তি সমস্ত মুসলিম নর-নারীর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তাহলে প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য একটি করে সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দিবেন

الَّلهُمَّ اغْفِرْ لِي وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ

হে আল্লাহ! আপনি আমাকে এবং সকল (জীবিত ও মৃত) মুমিন নর-নারীকে ক্ষমা করে দেন। (সহীহুল জামে ৬০২৬)

১. উস্তাদ উপরের লেখাটা অনলাইনে পেয়েছি। এই হাদিস কি সহীহ?

২. সহীহুল জামে আর জামে তিরমিযি কি একই?

৩. যদি হাদিস টি সহীহ না নয় তাহলে কি উম্মতের ইস্তেগফারের উদ্দেশ্য এই দু'আটি পড়া যাবে?

1 Answer

0 votes
by (764,700 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
হাদীস শরীফে এসেছেঃ- 

عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ، قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:
مَنْ اسْتَغْفَرَ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ كَتَبَ اللَّهُ لَهُ بِكُلِّ مُؤْمِنٍ وَمُؤْمِنَةٍ حَسَنَةً

হযরত উবাদাহ ইবন সামিত (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“যে ব্যক্তি মুমিন পুরুষ ও মুমিন নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করে,
আল্লাহ তা‘আলা তার জন্য প্রত্যেক মুমিন পুরুষ ও প্রত্যেক মুমিন নারীর বিনিময়ে একটি করে নেকি লিখে দেন।”
( তাবরানী (আল-মু‘জামুল কাবীর, সহীহুল জামে‘, হাদীস নং ৬০২৬)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
হাদীসটি সহীহ।

সুতরাং আপনি নিম্নোক্ত দোয়া করতে পারেনঃ-

الَّلهُمَّ اغْفِرْ لِي وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ

হে আল্লাহ! আমাকে এবং সকল মুমিন নর-নারীকে (জীবিত ও মৃত) ক্ষমা করে দিন।

(০২)
সহীহুল জামে আর জামে তিরমিযি একই নয়।

জামে‘ তিরমিযী একটি মূল হাদিস গ্রন্থ।
সংকলক: ইমাম তিরমিযী (রহ.) কুতুবুস সিত্তাহ (ছয়টি প্রধান হাদিসগ্রন্থ)-এর একটি।

এতে সহীহ, হাসান ও জয়ীফ সব ধরনের হাদিস রয়েছে।

ইমাম তিরমিযী নিজেই অনেক হাদিসের মান উল্লেখ করেছেন।

★সহীহুল জামে‘ এটি কোনো মূল হাদিস গ্রন্থ নয়।
সংকলক: শাইখ নাসিরুদ্দীন আল-আলবানী।
তিনি বিভিন্ন হাদিস গ্রন্থ (তিরমিযী, আবু দাউদ, আহমাদ, তাবরানী ইত্যাদি) থেকে শুধু সহীহ হাদিসগুলো বাছাই করে এই কিতাব সংকলন করেছেন।

(০৩)
উম্মতের ইস্তেগফারের উদ্দেশ্য উক্ত দু'আটি পড়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...