আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
মুহতারাম মুফতী সাহেব,
আমরা জানি যে, সাধারণভাবে অমুসলিমদের সরাসরি 'আসসালামু আলাইকুম' বলে সালাম দেয়া যায় না। বরং প্রয়োজনে 'সালামুন আলা মানিত্তাবায়িল হুদা' বলা হয়।
বর্তমানে আমরা যখন সোশ্যাল মিডিয়া (যেমন: ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ব্লগ) বা বিভিন্ন প্ল্যাটফর্মে কোনো পোস্ট করি, তখন পাঠকদের মাঝে মুসলিমদের মাঝে অনেক অমুসলিম পাঠকও থাকে। এ অবস্থায় পোস্টের শুরুতে সকলকে সম্বোধন করে সালাম দেওয়ার ক্ষেত্রে শরীয়তের বিধান কী? আমি কি সরাসরি 'আসসালামু আলাইকুম' লিখব, নাকি 'সালামুন আলা মানিত্তাবায়িল হুদা' লিখব? নাকি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা উত্তম?