আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১. আমি স্বপ্নে দেখেছি কারো বিয়ে হয়েছে এবং বিয়ের পর তারা আমার বাসাতেই ছিলো। কিন্তু বিয়ের পাত্র-পাত্রী কাউকে আমি চিনিনা। আমি আমার এক ফ্রেন্ডকে বলছিলাম যে ওদের বিয়েতে আমি কয়েকটা বই হাদিয়া দিয়েছি।
২. আরেকটা স্বপ্নে দেখেছি আমার কাজিনের হাজব্যান্ড নাকি মারা গিয়েছেন। আমি আফসোস করছিলাম যে উনার তিনটা বাচ্চা আছে, ছোট বাচ্চাটার বয়স খুবই কম, এরমধ্যে উনি মারা গেলেন৷
৩. অন্য একটা স্বপ্নে দেখেছি আমি আমার আরও ২/৩ জন খালাতো বোনকে নিয়ে কুরআন তিলাওয়াত ও তাফসীর পড়ার প্ল্যান করেছি এবং তারা রাজি হয়েছে। বাস্তবে ওই বোনদের একজন এখনো নাবালিকা আর অপরজন আমার চেয়ে বয়সে অনেক বড় কিন্তু উনি বেপর্দা চলেন, ফ্রি মিক্সিংয়ে অভ্যস্ত।
৪. আরেকদিন স্বপ্নে দেখেছি একজনের সাথে আমার বিয়ে হবে বা হয়েছে বা কথাবার্তা চলছে এমন কিছু। আমার ঠিক মনে নেই স্বপ্নে কি দেখেছিলাম তবে এটা মনে আছে যে তার সাথে বিয়ে রিলেটেড কিছু দেখেছিলাম। স্বপ্নে অন্যরা বলছিলো সে নাকি আমার কোনো এক আত্নীয় লাগে কিন্তু আমি তাকে চিনিনা। স্বপ্নে সে হাস্যোজ্জ্বল ও সুদর্শন ছিলো। বাস্তবে আমি অবিবাহিতা, কেউ আমাকে বিয়ের প্রস্তাব ও দেয়নি এবং তার মতো দেখতে কোনো আত্নীয় আমার আছে বলে আমি কখনো দেখিনি।
উস্তাদ, দয়া করে সবগুলো স্বপ্নের ব্যাখ্যা আলাদা আলাদা করে জানালে উপকৃত হতাম।
৫. আমার বাবা, দাদা, চাচা, আপন ভাই, দাদার ভাই কেউ জীবিত নেই। আমার একজন চাচাতো ভাই আছে এবং আমার বাবার চাচাতো ভাইয়েরা আছেন। মেয়ের বিয়ের ওয়ালীর ধারাবাহিকতায় বর্তমানে আমার ওয়ালী আমার চাচাতো ভাই। সে বর্তমানে প্রবাসে থাকে। যদি তার প্রবাসে থাকাকালীন সময়ে আমার বিয়ে হয়, এক্ষেত্রে তাকে ফোনে আমার বিয়ের ব্যাপারে জানিয়ে তার কাছ থেকে অনুমতি নিলেই কি যথেষ্ট হবে? নাকি তাকে আমার বিয়েতে উপস্থিত থাকতে হবে? অথবা তার পরিবর্তে কি আমার বাবার চাচাতো ভাইদের কাউকে ওয়ালি বানালে হবে? উল্লেখ্য, আমি জানি হানাফি মাজহাব মতে বিয়েতে ওয়ালী না থাকলেও বিয়ে সহিহ হয় কিন্তু অন্য মাজহাব মতে সহিহ হয়না। তাই আমি চাই সব মাজহাব মতেই যেন আমার বিয়ে সহিহ হয় তাই ওয়ালীর ব্যাপার টা ভালো ভাবে বুঝতে চাচ্ছি।