আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার এখানে একজন মহিলা আছেন,উনার পাঁচজন মেয়ে,তাদের মধ্যে বড়টা হিফয শেষ করেছে মাশা আল্লাহ, এখন তার সেজো বোনকেও হিফয করানো হচ্ছে,ওর বয়স ৮ বছর, ওর ১৩ পারা হিফয হয়েছে কিন্তু সমস্যা হলো ও সামনে মূখস্থ করে আর পিছনের পারাগুলো ভুলে যায়, ওকে এগুলো রিভিশন করানো হয়,তারপরও অনেক ভুল করে,আর ও ছোট মানুষ এই কারণে ওকে জোর করেই পড়ানো লাগে,নিজ থেকে হিফয করতেও চায় না,এখন ওর আম্মু পড়ায় বেশী ভুল হলেই ওকে মারে,মাঝেমধ্যে ওর বড় বোনকে পড়া দেয়,তখন ওর বোনও ওকে মারে,ওই মেয়েটাকে আদর করে বুঝানোও হয়েছে ভালো করে পড়ার জন্য কিন্তু ও পড়তে চায় না,আর যদিও পড়ে তারপরও পড়ায় ভুল করেই করে, মানে একটা পারা শুনাতে গেলে প্রায় ১০/১২ টার মতো ভুল হয়ই হয়,এখন পরামর্শ চাচ্ছিলাম ওকে কি করা যায়,ওর হিফয কি বন্ধ করে দিবে,আর ও যে মুখস্থ পড়াগুলো ভুলে যায়,এগুলোর জন্য কি ওর অভিভাবকের গুনাহ হবে ,ওকে মারধর করার কারণেও কি গুনাহ হবে?
একটু পরামর্শ দিবেন মিন ফাদ্বলিক, ওরা অনেক সমস্যার ভিতরে আছে।
জাযাকাল্লাহ খইরন