আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
102 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (41 points)
closed by
১. ওযুর সময় মেসওয়াক ব্যাবহার করা সুন্নত। এক্ষেত্রে মেসওয়াক কি ওযুর আগে করতে হবে?

২. মেসওয়াকের কি নির্দিষ্ট নিয়ম আছে। নির্দিষ্ট নিয়মের বাইরে কি মেসওয়াক করা যাবে?

৩.নামাজ পড়া অবস্থায় আশেপাশে নন-মাহরাম নারী চলাফেরা করল। এসময় নামাজ অবস্থায় তারা চোখে পরে যায় বা এমন হল নন মাহরাম নারীদের কেউ আপত্তিকর অবস্থায় (যেমন উরনা ছাড়া) থাকল এসময় নামাজের মধ্যে কি চোখ বন্ধ রাখব নাকি চোখ খোলা রাখতে হবে?

৪. বিভিন্ন ওয়েবসাইটে ব্লগ, আর্টিকেল লিখে ভিউ এর মাধ্যমে ইনকাম করা কি জায়েজ?(গুগল এডসেন্স ছাড়া)

৫. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন যে,

"এখন থেকে কোনো পুরুষ একাকী কোনো মহিলার ঘরে স্বামী না থাকলে প্রবেশ করতে পারবে না। যদি প্রবেশ করার প্রয়োজন হয়, তবে তার সাথে আরেকজন অথবা আরও দু-জন পুরুষ সঙ্গে নিতে হবে।"

এক্ষেত্রে এখন যদি আমার সাথে আর কোনো পুরুষ সঙ্গি না থাকে তবে কি আমার জন্য কোনো মহিলার ঘরে (প্রয়োজনে) প্রবেশ করা কি জায়েজ হবে?

৬. ইসলামী স্বাস্থনীতি ও প্রোডাক্টিভ মুসলিম এই দুইটি বই কেমন হবে?

ইসলামী স্বাস্থনীতি: https://t.me/pdfislamibook/2330

(৬ নং এর উত্তর টা পরে দিলেও চলবে)

৭. ইসলামে প্রোডাক্টিভিটির ব্যাপারে জানতে চাই।

৮. যিকির,দরূদ পড়ার সময় আমি কাউকে সালাম দিতে পারবো?

৯. বড় যিকির (যেমন সাইয়েদুল ইসতিগফার) পড়ার সময় কেউ কথা বলতে আসলে তখন করণীয় কি?

১০. যদি ভুল করে বা ইচ্ছাকৃতভাবে কারো জিনিস ব্যাবহার করা হয়,কারো বাসা থেকে কথা বা সহবাস এর আওয়াজ শোনা হয় তবে হক আদায় এর জন্য তাদের জন্য সাদকা করে দিলে হক আদায় হবে?
closed

1 Answer

0 votes
by (805,980 points)
selected by
 
Best answer
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ওযুর সময় মেসওয়াক ব্যাবহার করা সুন্নত। এক্ষেত্রে মেসওয়াক ওযুর আগে করতে হবে।

(২) মেসওয়াকের নির্দিষ্ট সুন্নত নিয়ম রয়েছে । নির্দিষ্ট নিয়মের বাইরে মেসওয়াক করা যাবে। তবে মুস্তাহাবের খেলাফ হবে। 

(৩)) এসময় নামাজের মধ্যে চোখ বন্ধ রাখবেন।

(৪) বিভিন্ন ওয়েবসাইটে ব্লগ, আর্টিকেল লিখে ভিউ এর মাধ্যমে ইনকাম করা জায়েয?

(৫)
"এখন থেকে কোনো পুরুষ একাকী কোনো মহিলার ঘরে স্বামী না থাকলে প্রবেশ করতে পারবে না। যদি প্রবেশ করার প্রয়োজন হয়, তবে তার সাথে আরেকজন অথবা আরও দু-জন পুরুষ সঙ্গে নিতে হবে।"

এরকম কোনো হাদীস জানা নেই।


(৬) ইসলামী স্বাস্থনীতি ও প্রোডাক্টিভ মুসলিম এই দুইটি মন্দ নয়।  বই কেমন হবে?

ইসলামী স্বাস্থনীতি: ও মন্দ নয়। 

(৭) প্রোডাক্টিভিটি বলতে কময়ে বেশী কাজ। কম সময়ে বেশী কাজ তো ভালই। তবে প্রত্যেকটা কাজ ধীরেসুস্থে হওয়া উচিত। তাহলে ভূলের সম্ভাবনা কম থাকে।

(৮)যিকির,দরূদ পড়ার সময় কাউকে সালাম দেয়া যাবে।

(৯) বড় যিকির (যেমন সাইয়েদুল ইসতিগফার) পড়ার সময় কেউ কথা বলতে আসলে তখন করণীয় কথা না বরে ইস্তেগফার শেষ করে দু'আ করা উচিত।

(১০) যদি ভুল করে বা ইচ্ছাকৃতভাবে কারো জিনিস ব্যবহার করা হয়, তাহলে তার অনুমতি নিতে হবে।

কারো বাসা থেকে কথা বা সহবাস এর আওয়াজ শোনা হয় তবে  এজন্য কিছু হবে না।ইচ্ছাকৃত শ্রবণ করা যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (41 points)
প্রোডাক্টিভিটি (Productivity) মানে হলো—
কম সময়, কম পরিশ্রম ও কম রিসোর্স ব্যবহার করে বেশি ও ভালো কাজ করা।
সহজভাবে বললে:
একই সময়ে যত বেশি দরকারি কাজ ঠিকভাবে করা যায়—তত বেশি প্রোডাক্টিভিটি
(সংগৃহীত)
by (805,980 points)
প্রোডাক্টিভিটি বলতে কময়ে বেশী কাজ। কম সময়ে বেশী কাজ তো ভালই। তবে প্রত্যেকটা কাজ ধীরেসুস্থে হওয়া উচিত। তাহলে ভূলের সম্ভাবনা কম থাকে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...