আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
129 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (4 points)
Ai দিয়ে প্রাকৃতিক ভিডিও ( কোনো প্রাণী না থাকলে) ও ড্রোন শট এর মাধ্যমে নেওয়া ভিডিও ( এখানে অইচ্ছাকৃত মানুষ চলে আছে) এই ধরনের ভিডিও যদি ফেইসবুকে পোস্ট করে ইনকাম করি তাহলে কি সেটা হালাল হবে? ( হারাম অ্যাড সিলেক্ট না করে)

1 Answer

0 votes
by (805,290 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ছবি ভিডিও শরীয়তের দৃষ্টিতে হারাম।হযরত ইবনে আব্বাস রাযি থেকে বর্ণিত,
عن ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ ﻗﺎﻝ : ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ :( ﻣﻦ ﺻَﻮَّﺭ ﺻﻮﺭﺓ ﻓﻲ ﺍﻟﺪﻧﻴﺎ ﻛُﻠِّﻒ ﺃﻥ ﻳَﻨْﻔُﺦ ﻓﻴﻬﺎ ﺍﻟﺮُّﻭﺡ ﻳﻮﻡ ﺍﻟﻘﻴﺎﻣﺔ ﻭﻟﻴﺲ ﺑﻨﺎﻓﺦ )
তরজমাঃ- ইবনে আব্বাস রাঃ বলেন, আমি নবী কারীম সাঃ কে বলতে শুনেছি, যে তিনি বলেছেন,
যে ব্যক্তি পৃথিবীতে কোন(জানোয়ারের) ছবি আকবে,কিয়ামতের দিন তাকে দায়িত্ব দেয়া হবে,সে যেন উক্ত ছবির ভিতরে রূহ প্রদান করে, অথচ রূহ প্রদান করা তার জন্য কস্মিনকালে ও সম্ভব হবে না(অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করে আযাব প্রদান করা হবে)(সহীহ বুখারী -৫৬১৮) বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/2253


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
Ai দিয়ে প্রাকৃতিক ভিডিও ( কোনো প্রাণী বা মিউজিক না থাকলে) সেটা জায়েয। তবে ড্রোন শট এর মাধ্যমে নেওয়া ভিডিও (যেখানে অনিচ্ছাকৃত মানুষ চলে আসে) এই ধরনের ভিডিও যদি ফেইসবুকে পোস্ট করে ইনকাম করা হয়, তাহলে সেই ইনকাম হালাল হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (4 points)
আসসালামু আলাইকুম 

যদি মানুষ আছে আর তাদের কে ভ্লার করে দেওয়া হয় তাহলে কি সে ইনকাম হালাল হবে?

ড্রোন শটে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে দেশ ও দেশের বাহিরে আল্লাহ সৃষ্টির সৌন্দর্য তুলে ধরা এবং সেখানে আমরা ইসলামিক নাশিদ ও বিভিন্ন ওয়াজ এর সাউন্ড ব্যবহার করি। তাহলে কি ইনকাম হালাল হবে? 

(ভিডিও মাঝে যে অ্যাড শো করে সেখানে অ্যাড এর অপশন থেকে আমরা সব হারাম অ্যাড গুলো অফ করে রেখেছি) 
by (805,290 points)
সব হারাম এড বন্ধ করে রাখার পরও হারাম এড শো হবার সম্ভাবনা থেকেই যায়। এজন্য এই বন্ধ রাখাটা নিরাপদ নয়। তাছাড়া ব্লোর করে রাখলেও জীবিত প্রাণীই মনে হয়। সুতরাং জায়েয হবে না। পাহাড় বা জনমানবহীন এলাকায় যদি ড্রোন ফুটেজ তুলা হয়, তাহলে সেটার অনুমোদন থাকবে।
by
পাহাড় বা জনমানবহীন এলাকায় ড্রোন ফুটেজ নেওয়ার সময় সেখানে যদি অনাকাঙ্ক্ষিত ভাবে পাখি বা অন্য কোনো প্রাণী ক্যামেরায় বন্দী হয়ে যায় তাহলে কি সমস্যা হবে?
by (805,290 points)
পাখির ছবিও হারামের অন্তর্ভুক্ত। তবে যেহেতু এটা অনাকাঙ্ক্ষিত, তাই বিধানে শিথিলতা অবশ্যই আসবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...