ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) আরবী ক্যালিগ্রাফি করা যাবে। আরবী ক্যালিগ্রাফি করে বাঁধাই করে দেয়ালে রাখা যাবে। তবে কুরআনের আয়াত বা আল্লাহর নাম দ্বারা ক্যালিগ্রাফি সম্পর্কে কিছুটা ব্যখ্যা রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/23
আরবি শব্দ দ্বারা ক্যালিগ্রাফি করা যাবে। এতে কোনো সমস্যা হবে না।
(২) যেহেতু সে আগে অনেকবাররআপনাকে বলেছে যে, তার ঐ জিনিসগুলো যখন ইচ্ছা আপনি ব্যবহার করতে পারবেন, তাই তার জিনিষ বিনা অনুমতিতে ব্যবহার করার দরুণ কোনো সমস্যা হবে না। তবে যার অনুমতি থাকবে না, তার কাছে তার বিনা অনুমতিতে ব্যবহারের জন্য ক্ষমা চাইতে হবে।
(৩) কার কার জিনিষ বিনা অনুমতিতে ব্যবহার করেছেন বা কার হক নষ্ট করেছেন, যদি আপনি সঠিকভাবে জানতে না পারেন, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে।
(৪) কারো কাছ থেকে ঋণ নেয়ার পর দ্রুত পরিশোধ করা ইচ্ছা থাকা সত্বেও ডাইরিতে লিখে রাখবেন। এবং আপনজনকে ডাইরির কথা উল্লেখ করে রাখবেন।