আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
74 views
in সালাত(Prayer) by (5 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
১. আমরা আগামীকাল আল্লার রহমতে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে রওনা হচ্ছি, আমরা প্যাকেজ ১৫ দিন। আমরা মক্কা মদিনায় গিয়ে কি রেগুলার নামাজ পড়বো নাকি কসর নামাজ পড়বো?
২. উমরার নিয়মাবলী যদি একটু সংক্ষিপ্তভাবে  বলতেন তাহলে বেশি উপকার হত, যেহেতু আমরা নতুন মানুষ।
জাযাকাল্লাহ খাইরান

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
মুসাফির ব্যক্তি যখন কোথাও ১৫ দিন অবস্থানের নিয়ত করবে, তখন সে মুকিম হিসেবে গণ্য হবে। তবে কোনো মুসাফির যদি একদিন দু-দিন করে করে কোথাও এক বৎসর পর্যন্তও অবস্থান করে, তাহলে সেই ব্যক্তি মুসাফিরই থাকবে। সে কখনো মুকিম হবে না। মুকিম হওয়ার জন্য শর্ত হল, একই স্থানে এক সাথে একাধারে ১৫ দিন অবস্থানের নিয়ত করা। 
الكتاب - فقه حنفي - (1 / 84):
" ومن خرج مسافرا صلى وكعتين إذا فارق بيوت المصر ولا يزال على حكم السفر حتى ينوي الإقامة في بلد خمسة عشر يوما فصاعدا فيلزمه الإتمام وإن نوى الإقامة أقل من ذلك لم يتم ۔ ومن دخل بلدا ولم ينو أن يقيم فيه خمسة عشر يوما وإنما يقول غدا أخرج أو بعد غد أخرج حتى بقي على ذلك سنين صلى ركعتين."

الاختيار لتعليل المختار - (1/ 85)
"قال : (و لايزال على حكم السفرحتى يدخل مصره أو ينوي الإقامة خمسة عشر يوما في مصر أو قرية ) لأن السفر إذا صح لايتغير حكمه إلا بالإقامة ، والإقامة بالنية أو بدخول وطنه ، لأن الإقامة ترك السفر ، فإذا اتصل بالنية أتم."

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনারা কোথাও ১৫ দিনের নিয়ত করবেন না তাই আপনারা মুসাফির থাকবেন।

(২) উমরাহর নিয়ম জানতে 'হজ্ব ও উমরাহ টাইমলাইন' বইখানা সঙ্গে নিয়ে যাবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 136 views
0 votes
1 answer 337 views
0 votes
1 answer 265 views
0 votes
1 answer 334 views
...