ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
এসবই অভিজ্ঞতালব্দ বিষয়। কোনটিই দ্বীনের বিষয় নয়। বা কুরআন ও হাদীস থেকে প্রমাণিত বিষয় নয়। এসবকে কেউ সওয়াবের কাজও মনে করে না। বরং প্রয়োজন পূরণের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে। যেমন ডাক্তারের সাজেশন অনুপাতে ঔষধ সেবন। তা’ই ডাক্তারের পরামর্শ অনুপাতে পথ্য সেবন যেমন হারাম ও বিদআত নয়, তেমনি কতিপয় দুনিয়াবী উদ্দেশ্য হাসিলের আশায় বুযুর্গদের অভিজ্ঞতালব্দ উপরোক্ত খতম/দু'আ পড়াও হারাম বা বিদআত নয়।
হ্যাঁ, এসবকে সুন্নত মনে করা, কুরআন ও হাদীসে বর্ণিত পদ্ধতি মনে করা বিদআত। এমনিতে আমল করতে কোন সমস্যা নেই।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1286
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নে উল্লেখিত বিষয়াবলী সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়।তবে বুজুর্গানে কেরামের বর্ণিত পথ ও মত হিসেবে আমল করা যেতে পারে। কিন্ত সুন্নত মনে যাবে না। সুন্নত মনে করলে বিদআত হবে।
(২) এসব ক্ষেত্রে মনে সন্দেহ আসলে ঈমানে কোনো সমস্যা হবে না। নিশ্চিত ও নির্ভরযোগ্য সূত্রে জানার পর সন্দেহ করলে তখন ঈমানে সমস্যা হবে। আমাদের উচিত এগুলোকে সত্য বা মিথ্যা না বলা।