আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
109 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
স্বামী থাকেন লন্ডনে স্ত্রী বাংলাদেশে, আলহামদুলিল্লাহ তারা খুব ভালোভাবে সংসার করতেছেন। বিপত্তি দেখা দিল যখন স্বামী তার প্রাক্তন স্ত্রীর বাড়িতে তার সন্তানদের সাথে দেখা করতে যান। ওখানে যাওয়ার পর তাকে আটকে রাখা হয় কারণ তার প্রাক্তন স্ত্রী আবার তার সাথে সংসার করতে চান, তিনি ইসলামী বিধি-বিধান মানেন না তার অন্য কোথাও বিয়ে ও হয়নি এবং বর্তমান স্ত্রী ও সন্তান কে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আটকে রাখার এক মাস পর, ঐ জন্য স্বামী তার বর্তমান স্ত্রী ও সন্তানের জীবন রক্ষা করার জন্য একটা ফেইক ডিভোর্স পেপার লিখে ফটো তোলে পাঠিয়েছেন, ডিভোর্স পেপারটা চার পেইজের, প্রথম পেইজের মধ্যে স্বামী ও স্ত্রীর নাম ঠিকানা ও বিবাহের তারিখ লিখা এর বেশি কিছু না, শুধু প্রথম পেইজটার ফটো তুলে পাঠানো হয়েছিলো। ঐ কাগজ টা দেখে বোঝা যাচ্ছে যে এটা কেউ নিজ ইচ্ছায় লিখেননি জোর করে লিখানো হয়েছে। স্বামী ও জানিয়েছেন তিনি শুধু এটুকু লিখেছেন সিগনেচার করেননি। বর্তমান স্ত্রীর এক হায়েজ শেষ হওয়ার পর তার স্বামী তাকে জানান তিনি তাকে তালাক দেন নি। এমনকি প্রত্যেক মাসে ভরণপোষণ ও দিচ্ছেন। এমতাবস্থায় তাদের বিবাহ ঠিক আছে নাকি তালাক হয়ে গেছে।

আল্লাহ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আপনার ইলমে বারাকাহ দান করুন, আল্লাহুম্মা আমীন।

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
জোরজবরদস্তি, ব্ল্যাকমেইল করার কারণে স্বামী তালাক দিলে তা পতিত হয়ে যাবে। তবে হত্যার হুমকি এবং তার বাস্তবায়ন প্রায় নিশ্চিত হলে, তখন লিখে তালাক দিলে গ্রহণযোগ্য হবে না।তবে মৌখিক তালাক তখনো গ্রহণযোগ্য হবে।
"( وأما ) ( أنواعه ) فالإكراه في أصله على نوعين إما إن كان ملجئا أو غير ملجئ فالإكراه الملجئ هو الإكراه بوعيد تلف النفس أو بوعيد تلف عضو من الأعضاء والإكراه الذي هو غير ملجئ هو الإكراه بالحبس والتقييد" .(35/5)

وفي الفتاوی الشامية:
"وفي البحر: أن المراد الإكراه على التلفظ بالطلاق فلو أكره على أن يكتب طلاق امرأته فكتب لاتطلق لأن الكتابة أقيمت مقام العبارة باعتبار الحاجة ولا حاجة هنا، كذا في الخانية". (236/3ط: سعید

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি ঐ ব্যক্তিকে হত্যার হুমকি দেয়া হয়, তাহলে লিখিত তালাক গ্রহণযোগ্য হবে না। তবে মুখে তালাক দিয়ে দিলে তখনও কার্যকর হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...