আসসালামু আলাইকুম।আমি স্বপ্নে দেখলাম নৌকা দিয়ে যাতাযাত করছি,একসময় একটি ঘাটে নৌকা থামলো। এমনসময়ে আমার এক মৃত প্রতিবেশিও অন্য নৌকায় উঠবে এজন্য আমার কাছে ১০ টাকা চাইলো।মনে হলো ভাড়া দেওয়ার জন্য।আমি ১০ টাকা দিলাম।পরে উনার জুতা লাগবে,আমি জিজ্ঞেস করলাম কত লাগবে বললো যে ২৫০, ২৫০ করে ২ টা জুতা ৫০০।আমি মনে মনে ভাবলাম দাম বেশি,নিজেই কিনে দিলাম ২/৩শ এরমধ্যে।এরপর আবার দেখি আমি নৌকা দিয়ে যাতাযাত করছি।আকাশে অসংখ্য তারা।আমি আমার কাজিনকে তারা দেখাচ্ছিলাম আর বলছিলাম বিদেশের আকাশে এমন তারা দেখা যায় না।তারপর দেখি প্লেনে চড়ে বিদেশ যাচ্ছি।যদিও বর্তমানে আমি প্রবাসী।
অনুগ্রহপূর্বক স্বপ্নের ব্যাখ্যাটি জানাবেন।