আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
103 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (5 points)
আসসালামু আলাইকুম।
একটা ফেসবুক গ্রুপে ক্যালিগ্রাফি কনটেস্ট চলতেসে। আমি এটার জন্য ক্যালিগ্রাফি করতে চাচ্ছিলাম। কিন্তু আমার এক ফ্রেন্ড বললো, ক্যালিগ্রাফি করা মানে আরবি ভাষার খানিকটা অপমান করা, কারণ এটাতে লেখা বুঝা যায় না। এখন আমি বুঝতেসি না ক্যালিগ্রাফি করা জায়েজ কিনা।অনুগ্রহ করে উত্তরটা দিলে খুবই উপকৃত হতাম।জাযাকাল্লাহু খাইরান।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ইবনে উসাইমিন রাহ লিখেন,
أما في البيت: فلا بأس أن يَكتب حديثاً يكون فيه فائدة، مثل كفارة المجلس: (سبحانك اللهم ربنا وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليه) هذا فيه تذكير"
দেয়ালে মধ্যে এমন কোনো হাদীস লিখা যা জনসাধারণের জন্য ফায়দাদায়ক।যেমন মজলিসের কাফফারার দু'আ (সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়াবিহামদিকা,আশহাদু আন- লাইলাহা ইল্লা আনতা আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি) এগুলো লিখা যাবে কেননা এগুলো জনসাধারণের জন্য ফায়দাদায়ক। (লিকাউল বাবিল মাফতুহ-১৩/১৯৭)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আরবী ক্যালিগ্রাফি করা যাবে। আরবী ক্যালিগ্রাফি করে বাঁধাই করে দেয়ালে রাখা যাবে। তবে কুরআনের আয়াত বা আল্লাহর নাম দ্বারা ক্যালিগ্রাফি সম্পর্কে কিছুটা ব্যখ্যা রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/23

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ক্যালিগ্রাফি কনটেস্টে অংশগ্রহণ করতে পারবেন 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...