আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
73 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (6 points)
আসসালামু 'আলাইকুম।

আমি আমার এক দ্বীনি ছোট ভাইকে ৪.৮ লাখ টাকা ধার দিচ্ছি।

সে প্রকৃতপক্ষে ঐ টাকা একজনকে পরিশোধ করবে। আর তার একটা ব্যবসা থেকে প্রফিট শেয়ার করবে ১০%।

এবং সে ২.৫% রয়ালিটি দিবে আজীবন ঐ ব্যবসা থেকে।

তার অনেক গুলা ব্যবসা আছে।

এখন সে এই টাকা অন্য ব্যবসা থেকে চাইলে নিতে পারে, কিন্তু তা না নিয়ে আমার থেকে ইনভেস্ট যেটা ধার এর মতই নিচ্ছে। এই টাকা সরাসরি কোন ব্যবসায় না খাটিয়ে একটা লোন পরিশোধ করবে।


এটা কি আমার জন্য বৈধ হবে?

প্রফিট নেওয়া?

1 Answer

0 votes
by (805,290 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রিবা বা সূদ কাকে বলে?
বর্ণিত রয়েছে  এ ব্যপারে উলামায়ে কেরামগণ একমত যে, প্রত্যেক ঐ ঋণ যা মুনাফাকে টেনে নিয়ে আসবে তাই রিবা বা সুদ হিসেবে পরিগণিত হবে।যেমন,
ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺑُﻮ ﺑَﻜْﺮٍ ﻗَﺎﻝَ : ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺣَﻔْﺺٌ، ﻋَﻦْ ﺃَﺷْﻌَﺚَ، ﻋَﻦِ ﺍﻟْﺤَﻜَﻢِ، ﻋَﻦْ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ، ﻗَﺎﻝَ : « ﻛُﻞُّ ﻗَﺮْﺽٍ ﺟَﺮَّ ﻣَﻨْﻔَﻌَﺔً، ﻓَﻬُﻮَ ﺭِﺑًﺎ » ﻣﺼﻨﻒ ﺍﺑﻦ ﺃﺑﻲ ﺷﻴﺒﺔ 
তরজমাঃ-প্রত্যেক ঐ ঋণ যা মুনাফাকে টেনে নিয়ে আসবে তাই রিবা বা সুদ। (মুসান্নাফ ইবনে আবি শায়বাহ-২০৬৯০)

মুনাফার শর্তে ঋণ দিলে তা রিবার অন্তর্ভুক্ত।তবে শর্ত ব্যতীত যদি ঋণদার ঋণ পরিশোধের সময় কিছুটা বেশী দিয়ে দিলে তা রিবার অন্তর্ভুক্ত হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1256

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঋণ দেয়ার পর ঋণ গ্রহিতার কাছ থেকে যা কিছু নেয়া হবে, সেটা সুদ হিসেবে বিবেচিত হবে। হ্যা, আপনি ব্যবসা করার জন্য মুদারাবা ভিত্তিতে টাকা দিতে পারবেন। তখন ঐ ব্যবসা থেকে যা ইনকাম হবে, সেটা আপনার জন্য জায়েয হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
জি উস্তাদ।

আমি ৬ মাস এর জন্য ৪ লাখ ৮০ হাজার দিয়েছি।
কিন্তু সে আমাকে সব সময় একটা লাভ আমাকে দিবে তার কোন নিশ্চয়তা নাই। তার লাভ হলে, ওখান থেকে কিছু দিবে, না হলে দিবে না / যদি লাগে অন্য ব্যবসার লাভ থেকে দিতে পারবে।

তবে সে টাকাটা অন্য একজনকে দিলেও, প্রকৃতপক্ষে ব্যবসার একটা খাত থেকে না উঠায়ে আমার থেকে নিচ্ছে আপাতত।

যদি এই চুক্তিতে সমস্যা থাকে তাহলে, কিভাবে এটা পরিবর্তন করলে, দুজনই লাভবান হতে পারবো ইন শা আল্লাহ? 
by (805,290 points)
মুদারাবার সমস্ত শর্ত পূরণ করলে তবেই জায়েয হবে। নতুবা জায়েয হবে না। লাভ ক্ষতি সবকিছুতে উভয় শরীক থাকতে হবে। এবং লাভ যা হবে, তার পার্সেন্টিজ সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...