আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
79 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (2 points)
আসসালামু আলাইকুম।
আমার সমস্যা হচ্ছে আমি টুইন,আবার বাসায় সবার ছোট। বাসায় তাই ডমিনেট হয়েছি।আমার কোন ফ্রেন্ড ছিলোনা আমার জমজ বোন ছাড়া।টুইনের থেকে আলাদা হওয়ার পর, এইসব সিচুয়েশনের জন্য আমার মধ্যে একটা ভয়েড তৈরি হয়েছে।যেটা আমি হয় ফোন দ্বারা ফিল আপ করি নাইলে মানুষ দ্বারা। এভাবে আমি জাস্ট টাইমটা পাস করছি।কিন্তু তাও আমি একা ফিল করেই যাচ্ছি।মানে একটা বারমুডা ট্রাই এংগেলের মত যতই আমি ভরাট করি ভরাট হয়না।এটার জন্য সব কিছু নিয়ে আমি ইনসিকিউর ফিল করি।আমার ভেতরে নিজের সাথে যে আমার সম্পর্ক নেই এটার প্রভাব আমার বাইরের কাজ,ক্যারিয়ার,সম্পর্কে পড়ছে।আমার মেজাজে পড়ছে।
আমি চাচ্ছি আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক তৈরি করতে যেটা আমাকে একা হতে দিবেনা।আমার কাছে ফোন, মানুষ এমনকি দুনিয়ায় আমি একা থাকবো তখনও ওই সম্পর্ক আমাকে আশ্বস্ত করবে।আমাকে সিকিউর ফিল করাবে।আল্লাহর সাথে ওই সম্পর্ক কিভাবে তৈরি করব?ওই ভরসা আশ্বস্তের জায়গা কিভাবে বানাব।আমার যেহেতু ট্রাস্ট ইস্যু আছে আমি চাই শুধুমাত্র তার ওপর ভরসা করতে।

অন্ধভাবে তাকে চোখ বন্ধ করে আমি ভালো বাসতে চাই,তার ওপর বিশ্বাস করতে চাই।তার জন্য নিজের সবকিছু ছাড়তে চাই।তার প্রেমে আমি পাগল হতে চাই।দুনিয়ার মানুষ থেকে যেটা আমি পাইনি ওই জায়গা টা আমি ফিল আপ করে দেন ক্লোস করতে চাই,যেটা আল্লাহ পর্যন্তই সীমাবদ্ধ

1 Answer

0 votes
by (806,550 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
রাসূলুল্লাহ সাঃ কে আল্লাহ তা'আলা ৪ টি বিশেষ দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন।এ সম্পর্কে আল্লাহ বলেন,
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ
তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত।(সূরা-জুমুআহ-২)

রাসূলুল্লাহ সাঃ এর ৪ টি দায়িত্বের একটি দায়িত্ব হল,আত্মসুদ্ধি।এই আত্মসুদ্ধির অপর নাম তাসাউফ।তাসাউফ সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1037

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
নেককার ব্যক্তিদের সংস্পর্শ গ্রহণ করবেন। নেককার ব্যক্তিদের সংস্পর্শ গ্রহণ করলে এদ্বারা তাকওয়া অর্জন অত্যান্ত সহজ হবে। আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক তৈরী হবে। আল্লাহ আপনাকে মুত্তাকি হিসেবে কবুল করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...