আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
80 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামু আলাইকুম। শায়খ আমার প্রশ্নের জবাব দেওয়ার অনুরোধ রইলো।

আমার বউয়ের সাথে বিবাহের পর বাণিজ্য মেলায় যাওয়া নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়। তারপর তাকে আমি সাবধান করি যে, " ভবিষ্যতে সে যদি আর কখনো বাণিজ্য মেলায় যায় তাহলে আমাদের মধ্যে তালাক হবে" । তারপর থেকে সে আর কখনো মেলায় যায়নি।

পরবর্তীতে ইউরোপ গিয়ে আমার স্পষ্ট কুফরি করার ফলে আমার ইমান চলে যাওয়ার জন্য আমি দেশে এসে নতুন করে ইমান এনে তাকে নতুন দেনমোহরে পুনরায় বিয়ে করি।

প্রশ্ন ১: প্রথম বিবাহের পর যে বলেছিলাম, সে যদি আর কখনো বাণিজ্য মেলায় যায় তাহলে আমাদের মধ্যে তালাক হবে এখন দ্বিতীয়বার বিয়ের পর সে যদি বাণিজ্য মেলায় যায় তাহলে কি তালাক পতিত হবে?

প্রশ্ন ২: দ্বিতীয়বার বিবাহের পর, তালাক কি প্রতিবার বাণিজ্য মেলায় যাওয়ার পর পতিত হতে থাকবে? নাকি প্রথমবার বাণিজ্য মেলায় যাওয়ার পর তালাক আর পতিত হবেনা?

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ঈমান নিয়ে সন্দেহের কারণে বিবাহকে দোহড়ানোর পরও পূর্বের শর্তকৃত তালাক পতিত হবে যদি শর্ত পাওয়া যায়।


لما فى ردالمحتار مع الدر المختار:
"(والزوج الثاني يهدم بالدخول) فلو لم يدخل لم يهدم اتفاقا قنية (ما دون الثلاث أيضا) أي كما يهدم الثلاث إجماعا لأنه إذا هدم الثلاث فما دونها أولى خلافا لمحمد، فمن طلقت دونها وعادت إليه بعد آخر عادت بثلاث لو حرة وثنتين لو أمة. وعند محمد وباقي الأئمة بما بقي وهو الحق فتح، وأقره المصنف كغيره.

مطلب مسألة الهدم (قوله: والزوج الثاني) أي نكاحه نهر (قوله: ما دون الثلاث) أي يهدم ما وقع من الطلقة، أو الطلقتين فيجعلهما كأن لم يكونا، وما قيل إن المراد أنه يهدم ما بقي من الملك الأول فهو من سوء التصور كما نبه عليه الهندي، أفاده في النهر (قوله: أي كما يهدم الثلاث) تفسير لقوله أيضا (قوله: لأنه إلخ) جواب عما قاله محمد من أن قوله تعالى {حتى تنكح زوجا غيره} [البقرة: 230]- جعل غاية لانتهاء الغليظة فيهدمها. والجواب أنه إذا هدمها يهدم ما دونها بالأولى فهو مما ثبت بدلالة النص، وتمام مباحث ذلك في كتب الأصول، وقولهما مروي عن ابن عمر وابن عباس، وقول محمد مروي عن عمر وعلي وأبي بن كعب وعمران بن الحصين كما في الفتح."(کتاب الطلاق،باب الرجعۃ،ج:3،ص:418،سعید)

وفى الاختیار لتعلیل المختار :
"قال: (والزوج الثاني يهدم ما دون الثلاث) ، وصورته إذا طلق امرأته طلقة أو طلقتين وانقضت عدتها، وتزوجت بزوج آخر ودخل بها ثم طلقها، وانقضت عدتها ثم تزوجها الأول عادت إليه بثلاث طلقات، وهدم الزوج الثاني الطلقة والطلقتين كما هدم الثلاث."(کتاب الطلاق،باب الرجعۃ،ج:3،ص:151،دارالکتب العلمیۃ)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) 'আর কখনো বাণিজ্য মেলায় যায় তাহলে আমাদের মধ্যে তালাক হবে' এখন দ্বিতীয়বার বিয়ের পর বাণিজ্য মেলায় যাওয়ার কারণে তালাক হবে। 

(২) প্রতিবার বাণিজ্য মেলায় যাওয়ার কারণে তালাক পতিত হতে হবে না। বরং শুধুমাত্র প্রথমবারই বাণিজ্য মেলায় যাওয়ার কারণে তালাক পতিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...