ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কুরআনে কারীমে আল্লাহ তা'আলা ঘোষণা দিয়েছেন,
ﻭَﻻَ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻹِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা-মায়েদা-২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু কোচিং এর স্যার অনলাইনে অন্যান্য কোর্স কিনে বিনা অনুমতিতে সেখান থেকে শীট,ক্লাস পড়ান ও দেখান, তাই এই কোচিংয়ে পড়া মাকরুহ হবে। কেননা এতেকরে হারাম কাজে সহযোগিতা হবে। যদি আপনার নিকট অন্য কোনো উপায় না থাকে, তাহলে আপাতত আপনি পড়তে পারবেন। যখনই ভিন্ন সুযোগ সামনে আসবে, সাথে সাথেই আপনি অন্য কোচিংয়ে ভর্তি হয়ে যাবেন।