ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ كَانَ لَهُ ثَلاَثُ بَنَاتٍ أَوْ ثَلاَثُ أَخَوَاتٍ أَوِ ابْنَتَانِ أَوْ أُخْتَانِ فَأَحْسَنَ صُحْبَتَهُنَّ وَاتَّقَى اللَّهَ فِيهِنَّ فَلَهُ الْجَنَّةُ "
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার তিনটি মেয়ে থাকে কিংবা তিনটি বোন থাকে অথবা দুটি মেয়ে বা দুটি বোন থাকে সে যদি তাদের সাথে সব সময় সদয় ব্যবহার করে এবং তাদের বিষয়ে আল্লাহকে ভয় করে তবে তার জন্য রয়েছে জান্নাত।(সুনানু তিরমিযি-১৯২২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করলে বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন। তিন কন্যা সন্তান,দুই কন্যা সন্তান এমনকি এক কন্যা সন্তানের ব্যাপারেও হাদীসে এসেছে।
عن عبد الله بن عباس ـ رضي الله عنه ـ قال: قال رسول الله ـ صلى الله عليه وسلم ـ: (من ولدت له ابنة فلم يئدها ولم يهنها، ولم يؤثر ولده عليها ـ يعني الذكر ـ أدخله الله بها الجنة ) رواه أحمد،
তবে প্রথম কন্যা সন্তান বরকতের আলামত। এজাতীয় বর্ণনাটির সনদ নিতান্তই দুর্বল। ইবনুল জাওযী- আল-মাওযুআত-২/২৭৬, আল-ফাওয়ায়িদুল মাজমুআহ-১৩৩,আল-লালিল মাসনুআহ-২/১৪৯)